প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীতে ড্যাফোডিল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (ডিআইইটি) পলিটেকনিক তরুণদের উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি, নতুন ব্যবসায়িক ধারণায় উৎসাহ এবং উদ্ভাবনী চিন্তার প্রসারে র্যালি ও বেলুন উড্ডয়ন কর্মসূচি আয়োজন করেছে।
গ্লোবাল এন্ট্রাপ্রেনিউরশিপ উইক (জিইডব্লিউ) ২০২৬ উদযাপনের অংশ হিসেবে ধানমন্ডি-মিরপুর সড়কে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
এ বছরের জিইডব্লিউর বৈশ্বিক প্রতিপাদ্য হলো ‘দ্য ওয়ার্ল্ড নিডস হোয়াট ইউ বিল্ড’। অর্থাৎ, বিশ্ব আপনার তৈরি করা নতুন কিছু, উদ্ভাবন ও সমাধানের অপেক্ষায় রয়েছে। এই প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত র্যালিতে তরুণদের শুধুমাত্র চাকরিপ্রার্থী হিসেবে নয়, বরং নতুন কর্মসংস্থান সৃষ্টিকারী, উদ্ভাবক ও উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানানো হয়।
কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা সড়কে র্যালি করেন। পরে প্রতীকী বেলুন উড্ডয়নের মাধ্যমে তরুণদের স্বপ্ন, সম্ভাবনা ও উদ্যোক্তা হওয়ার আকাঙ্ক্ষা তুলে ধরা হয়। এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্যোগ গ্রহণ, সম্ভাবনা খোঁজা এবং নিজেদের দক্ষতাকে কাজে লাগিয়ে নতুন কিছু তৈরির মানসিকতা গড়ে তোলার বার্তা প্রদান করা হয়।
আয়োজকদের মতে, উদ্যোক্তা হওয়া মানে শুধু ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলা নয়। বরং সমাজের কোনো সমস্যা চিহ্নিত করে কার্যকর সমাধান খুঁজে বের করা, নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এবং মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনাও উদ্যোক্তার ভূমিকার অংশ।
বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী এবং কারিগরি শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য এ ধরনের উদ্যোগ বিশেষ গুরুত্ব বহন করে। কারিগরি শিক্ষার মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর সেবা, ক্ষুদ্র ব্যবসা, উৎপাদনমুখী উদ্যোগ কিংবা উদ্ভাবনী স্টার্টআপ গড়ে তোলার সুযোগ রয়েছে। সঠিক দিকনির্দেশনা, উদ্যোগ নেয়ার মানসিকতা এবং বাস্তব অভিজ্ঞতার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ প্রয়োজন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন