প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে অক্সিজেন লাইনের বিভিন্ন যন্ত্রাংশসহ রুবেল হাওলাদার (২৪) নামে এক যুবককে আটক করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে হাসপাতালের দায়িত্বরত আনসার সদস্যরা তাকে আটক করেন।
আটক রুবেল হাওলাদার মাদারীপুর সদর উপজেলার রাস্তি এলাকার পুরাতন বাজারের বাসিন্দা। তার বাবার নাম মিজান হাওলাদার।
হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার বিকেলে চুরির সন্দেহে রুবেলকে আটক করেন আনসার সদস্যরা। এ সময় তার কাছ থেকে হাসপাতালের অক্সিজেন লাইনের বিভিন্ন যন্ত্রাংশ এবং একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয় বলে জানা গেছে।
পরে হাসপাতালের দায়িত্বরত পুলিশ সদস্যদের খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে উদ্ধার করা মালামালসহ তাকে থানার টহল দলের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন