প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আমার বাংলাদেশ (এবি পার্টি)-এর সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শতশত মানুষ শহীদ হয়েছেন, হাজার হাজার মানুষ আহত ও পঙ্গুত্ব বরণ করেছেন।
সেই আত্মত্যাগ ও রক্তের ওপর দাঁড়িয়েই বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। ফলে জুলাইয়ের শহীদ পরিবার, আহত ও পঙ্গুত্ববরণকারীদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব রয়েছে।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, “জুলাইয়ের রক্তের ঋণ ভুলে গেলে ইতিহাস ক্ষমা করবে না।” শুক্রবার রাজধানীর রায়েরবাজার গণকবরে জুলাইয়ের শহীদদের স্মরণে আমার বাংলাদেশ (এবি পার্টি) আয়োজিত দোয়া ও শ্রদ্ধা নিবেদন কর্মসূচি শেষে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, রায়েরবাজার গণকবরসহ দেশের বিভিন্ন স্থানে এখনও নাম-পরিচয়বিহীন অনেক জুলাই শহীদের মরদেহ রয়েছে। এসব শহীদের পরিচয় শনাক্ত করে রাষ্ট্রীয় স্বীকৃতি ও মর্যাদা নিশ্চিত করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লাহ টুটুল, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, ছাত্রপক্ষের সভাপতি মোহাম্মদ প্রিন্সসহ অনেকে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন