প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ হরমুজ প্রণালি ও বাব আল-মান্দেবকে খোলা রাখার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি এসব জলপথকে ‘বিশ্ব অর্থনীতির ধমনী’ হিসেবে চিহ্নিত করেছেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বক্তব্য রাখার সময় শাহবাজ শরিফ উল্লেখ করেন যে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা শুরু করার ক্ষেত্রে পাকিস্তান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
তিনি জানান, মধ্যস্থতার প্রচেষ্টার অংশ হিসেবে পাকিস্তান দুই দেশের প্রতিনিধিদের একই টেবিলে বসানোর উদ্যোগ নিয়েছে এবং সংঘাত কমানোর জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে।
শান্তির জন্য কাজ করা মানবজাতির অন্যতম মহৎ দায়িত্ব, এ কথা উল্লেখ করে শাহবাজ শরিফ পবিত্র কোরআনের একটি আয়াত উদ্ধৃত করেন। তিনি পাকিস্তানের প্রতিষ্ঠাতা কায়েদে আজম মুহাম্মদ আলী জিন্নাহর জাতিসংঘ সনদের প্রতি সমর্থনের কথাও তুলে ধরেন।
শাহবাজ শরিফ বলেন, পাকিস্তান জাতিসংঘ সনদের প্রতি আস্থাশীল এবং বিশ্ব শান্তি ও সমৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে। তিনি দারিদ্র্য মোকাবিলায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের নেতৃত্ব ও প্রচেষ্টার প্রশংসা করেন।
ফেব্রুয়ারিতে উপসাগরীয় অঞ্চল ও বৃহত্তর মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধ শুরু হয়, যার ফলে প্রাণহানি ও অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি হরমুজ প্রণালি ও অন্যান্য গুরুত্বপূর্ণ সামুদ্রিক নৌপথগুলোও চাপের মুখে পড়ে।
ফিলিস্তিন প্রসঙ্গে শাহবাজ শরিফ পশ্চিম তীরে ইসরাইলি বসতি নির্মাণের বিরোধিতা করেন। তিনি গাজায় ইসরাইলি হামলা অব্যাহত থাকার বিষয়টি উল্লেখ করেন এবং আল-কুদস আল-শরিফকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান।
কাশ্মীর প্রসঙ্গেও কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি কাশ্মীরকে পাকিস্তানের ‘জুগুলার ভেইন’ বা অস্তিত্বের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেন এবং কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার নিয়ে দেওয়া প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানান।
এছাড়া, তিনি ভারতকে ভবিষ্যতে আর কোনো ‘ভুল’ না করার বিষয়ে সতর্ক করেন। জাতিসংঘ সাধারণ পরিষদে পাকিস্তানের প্রতিনিধিত্ব করে চতুর্থবারের মতো বক্তব্য দেওয়ার বিষয়টিকে সম্মানের বলে উল্লেখ করেন শাহবাজ শরিফ। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়ে পাকিস্তানের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।
তথ্যসূত্র: সামা টিভি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন