প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী উপলক্ষে আজ সোমবার সারা দেশের সব জুয়েলারি দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
সংগঠনটির সিদ্ধান্ত অনুযায়ী, এদিন দেশের কোথাও স্বর্ণের দোকানে স্বাভাবিক বেচাকেনা চলবে না। দুর্গাপূজার এই বিশেষ দিনে ছুটি কার্যকর করতে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্বর্ণের কারিগরদের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
রোববার বাজুসের সভাপতি এনামুল হক খান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে মহাষ্টমী উপলক্ষে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।
বাজুসের এ সিদ্ধান্তের ফলে সোমবার দেশের স্বর্ণের বাজারে লেনদেন বন্ধ থাকবে। তবে পরবর্তী সময়ে স্বর্ণের বেচাকেনা স্বাভাবিক নিয়মে চলবে কি না, সে বিষয়ে আলাদা কোনো নির্দেশনার কথা বিবৃতিতে উল্লেখ করা হয়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন