প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জেলার মনোহরদী উপজেলায় একটি বাল্য বিবাহের আয়োজন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পণ্ড করা হয়েছে। সংশ্লিষ্টদের ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে খিদিরপুর ইউনিয়নের পীরপুর এলাকায় বাল্য বিবাহের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছিল।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা আক্তার এবং মনোহরদী থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে একটি বাল্য বিবাহ বন্ধ করে দেন।
ভ্রাম্যমাণ আদালতের সূত্র অনুসারে, যাচাই-বাছাই করে দেখা যায় কনের জন্ম নিবন্ধন অনুযায়ী তার বয়স ১৪ বছর ৩ মাস ৭ দিন। মেয়েটি স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। এ কারণে বিয়ের আয়োজনটি বাল্য বিবাহ নিরোধ আইন, ২০১৭-এর সুস্পষ্ট লঙ্ঘন হওয়ার কারণে তাৎক্ষণিকভাবে বন্ধ করা হয়।
এই ঘটনায় বাল্য বিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী সংশ্লিষ্টদের ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। একইসঙ্গে ছেলে এবং মেয়ের অভিভাবকদের কাছে মেয়ের ১৮ বছর পূর্ণ হওয়ার আগে পুনরায় বিয়ের চেষ্টা করতে নিষেধ করে লিখিত মুচলেকা নেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া।
জেলা প্রশাসন জানিয়েছে, শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে বাল্য বিবাহ প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন