প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মন্তব্য করেছে যে, আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে দেশে নতুন দেশি-বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হবে এবং সরকারের উন্নয়ন পরিকল্পনাও ক্ষতিগ্রস্ত হবে। দলটির মতে, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে বিনিয়োগকারীদের মধ্যে নতুন বিনিয়োগের আগ্রহ ও আস্থা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ৮টায় রাজধানীর মিরপুরস্থ জামেয়া হোসাইনিয়া আরজাবাদে অনুষ্ঠিত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের খাস কমিটির বৈঠকে দলের শীর্ষ নেতারা এসব বক্তব্য তুলে ধরেন। বৈঠকে সভাপতিত্ব করেন দলের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক।
জমিয়তের নেতারা বৈঠকে বলেন, সাম্প্রতিক সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত নয় মাসে দেশে নথিভুক্ত মামলার সংখ্যা ১ লাখ ৫১ হাজার ৫৯৬টিতে পৌঁছেছে। এর বাইরে থানায় মামলা না হওয়া অনেক অপরাধমূলক ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির এই নাজুক অবস্থা অব্যাহত থাকলে কেবল জননিরাপত্তাই নয়, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড ও বিনিয়োগ পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
তারা আরও উল্লেখ করেন, আইনশৃঙ্খলা ব্যবস্থার উন্নয়নে এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে বিনিয়োগ খাতে অচলাবস্থা সৃষ্টি হতে পারে, যা সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে নেতিবাচক প্রভাব ফেলবে। এ অবস্থায় জনমনে স্বস্তি ফেরাতে এবং দেশের অর্থনীতিকে সুসংহত রাখতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।
দলের প্রধান কার্যালয় সূত্রে জানা যায়, উক্ত খাস কমিটির বৈঠকে আরও উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহসভাপতি মাওলানা জুনায়েদ আল-হাবীব, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা শেখ মুজিবুর রহমান, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাজহারীসহ কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন