প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্মার্টফোনে অ্যাপ ব্যবহার বা ওয়েবসাইট ব্রাউজ করার সময়ে হঠাৎ ফুল-স্ক্রিন বিজ্ঞাপন, ভিডিও অ্যাড অথবা একের পর এক পপ-আপ অনেকের জন্য বিরক্তির সৃষ্টি করে। এটি শুধু ব্যবহারকে বিঘ্নিত করে না, বরং এই বিজ্ঞাপনের মাধ্যমে ফিশিং বা ভুয়া ওয়েবসাইটে প্রবেশের ঝুঁকিও বৃদ্ধি পায়।
অ্যান্ড্রয়েড ৯ (পাই) কিংবা এর পরের সংস্করণ ব্যবহারকারীরা যাদের জন্য অতিরিক্ত কোনো অ্যাপ ইনস্টল না করেই একটি সেটিংস পরিবর্তনের মাধ্যমে অনেক বিজ্ঞাপন বন্ধ করা সম্ভব। এজন্য ব্যবহার করতে হবে প্রাইভেট ডিএনএস সুবিধাটি।
প্রাইভেট ডিএনএস আপনার ফোনের ইন্টারনেট সংযোগকে নির্দিষ্ট ডিএনএস সার্ভারের মাধ্যমে পরিচালনা করে। যদি অ্যাডগার্ড ডিএনএসের মত বিজ্ঞাপন-ফিল্টারিং ডিএনএস ব্যবহার করা হয়, তবে পরিচিত বিজ্ঞাপন, ট্র্যাকিং এবং কিছু ক্ষতিকর ডোমেইন আগেই ব্লক হয়ে যায়। ফলে অনেক অ্যাপ ও ওয়েবসাইটে বিজ্ঞাপন লোডই হতে সমস্যা হয়।
কীভাবে এই সুবিধা চালু করবেন? প্রথমে ফোনের সেটিংসে যান, সেখানে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট বা কানেকশনস মেনু নির্বাচন করুন। পরবর্তীতে প্রাইভেট ডিএনএস অপশন নির্বাচন করুন এবং প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্টনেম হিসেবে ডিএনএস ডট অ্যাডগর্ডস ডট কম (dns.adguard.com) লিখে সেভ করুন। এরপর থেকেই অনেক বিজ্ঞাপন স্বয়ংক্রিয়ভাবে ব্লক হতে শুরু করবে।
তবে সব স্মার্টফোনে এই অপশনের অবস্থান আলাদা হতে পারে। অনেক ডিভাইসে এটি মোর কানেকশন, অ্যাডভান্সড সেটিংস, অথবা ডিএনএস নামে থাকতে পারে। প্রয়োজন হলে সেটিংসের সার্চ বক্সে প্রাইভেট ডিএনএস লিখে খুঁজে পাওয়াও সম্ভব।
যাহোক, এই পদ্ধতিতে সব ধরনের বিজ্ঞাপন বন্ধ করা সম্ভব নয়। যেসব বিজ্ঞাপন সরাসরি অ্যাপের নিজস্ব সার্ভার থেকে আসে, সেগুলো দেখা যেতে পারে। তবে অপ্রয়োজনীয় বিজ্ঞাপন কমানোর সাথে সাথে পরিচিত ট্র্যাকিং, অ্যাডওয়্যার এবং কিছু ফিশিং ও ম্যালওয়্যার-সংশ্লিষ্ট ডোমেইন থেকে অতিরিক্ত সুরক্ষা পাওয়া যায়। ফলে মাত্র একটি সেটিংস পরিবর্তন করলেই স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা আরও পরিচ্ছন্ন, দ্রুত এবং তুলনামূলক নিরাপদ হতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন