প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
২০২৬-২৭ অর্থবছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২৫৮৬ কোটি ৬ লাখ টাকার বাজেট প্রস্তাব করেছেন।
এবং উন্নয়ন খাতে ১৫৭৭ কোটি ৩০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে, সেইসাথে পরিচালন খাতে ১০০৮ কোটি ৭৬ লাখ টাকা খরচ করতে হবে।
২০২৫-২৬ অর্থবছরে সংশোধিত বাজেটের পরিমাণ ছিল ১৮০৩ কোটি ৯৯ লাখ ৬০ হাজার টাকা। এবারে প্রস্তাবিত বাজেটটি গত বছরের সংশোধিত বাজেটের তুলনায় ৭৮২ কোটি ৬ লাখ ৪০ হাজার টাকা বেশি।
গত বছর প্রস্তাবিত বাজেট ছিল ২৪৩২ কোটি টাকা, যা পূর্ববর্তী বছরের সংশোধিত বাজেটের তুলনায় সাতশো কোটি বেশি ছিল। যদিও শেষ পর্যন্ত সংশোধিত বাজেটের পরিমাণ দুই হাজার কোটি টাকাকে অতিক্রম করেনি। এবার প্রস্তাবিত বাজেট ২৫৮৬ কোটি হলেও বছর শেষে সংশোধিত বাজেট কত দাঁড়ায়, সেটাই এখন দেখার বিষয়।
বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি) নির্বাচনের ইশতেহারে ক্রীড়াকে বিশেষ গুরুত্ব দিয়েছিল। ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’- এই স্লোগান সরকার গঠনের পরপরই বাস্তবায়ন করেছে।
গত অর্থবছরে বিশেষ বরাদ্দের মাধ্যমে হলেও এবার জাতীয় বাজেটের মধ্যে ক্রীড়া অর্ন্তভূক্ত হয়েছে। ৫০০ জন ক্রীড়াবিদ প্রতি মাসে এক লাখ করে ক্রীড়া ভাতা পাবেন। এতে বছরে ৬০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এবারই প্রথম বাজেটে ক্রীড়াবিদরা আনুষ্ঠানিকভাবে ভুক্ত হয়েছেন।
যুব সমাজকে মাদক ও সন্ত্রাসের হাত থেকে দূরে রাখতে বর্তমান সরকার নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি চালু করেছে। ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার ও মার্শাল আর্টসহ মোট ৮টি খেলা ইতোমধ্যেই চলছে।
সারা দেশ থেকে ১ লক্ষ ২১ হাজার ৪৯২ জন কিশোর ও ৪৭ হাজার ১৩০ জন কিশোরীসহ মোট ১ লক্ষ ৬৮ হাজার ৬২২ জন খেলোয়াড় নিবন্ধন করেছেন। নতুন কুঁড়ি স্পোর্টসের জন্য ২০২৬-২৭ অর্থবছরে ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ কিছু প্রতিষ্ঠান রয়েছে যেমন যুব উন্নয়ন অধিদপ্তর, জাতীয় ক্রীড়া পরিষদ, বিকেএসপি, ক্রীড়া পরিদপ্তর, ক্রীড়াসেবী কল্যাণ ট্রাস্ট। ক্রীড়া মন্ত্রণালয়ের বাজেটের সিংহভাগ যুব খাতে ব্যয় হয়। ক্রীড়া ফেডারেশন, স্থাপনা, জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার অভিভাবক মূলত জাতীয় ক্রীড়া পরিষদ।
এই সকল প্রতিষ্ঠান খুব শীঘ্রই তাদের বাজেট চূড়ান্ত করবে। এবার ফেডারেশনগুলোর জন্য অনুদান খানিকটা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। ক্রীড়াবিদদের আতুড়ঘর হিসাবে পরিচিত বিকেএসপিতে বাজেট প্রয়োজনের তুলনায় অপ্রতুল রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন