প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
টানা তিনদিনের বৃষ্টির পর অবশেষে নাগোয়ার আকাশ বুধবার সূর্যের আলোয় ঝলমলে হয়ে উঠেছে। এই পরিবর্তনে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফিরে এসেছে। বৃহস্পতিবার সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে মোকাবেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত লিটন দাসের দল।
শুক্রবার জাপানে পৌঁছালেও, বাংলাদেশ ক্রিকেট দলের এখনও মাঠে নামা হয়নি। মালয়েশিয়ার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের ম্যাচটি বৃষ্টির কারণে অনুষ্ঠিত হয়নি। সেমিফাইনাল নিয়ে শঙ্কা ছিল। তবে আজ সকালে আবহাওয়া ভালো হওয়ায় বাংলাদেশ দল চারদিন পর পূর্ণাঙ্গ অনুশীলন সম্পন্ন করেছে।
অনুশীলন শেষে ইয়াসির আলী রাব্বি স্বস্তির কথা জানিয়েছেন। কোরোগি স্পোর্টস পার্কে অনুশীলন শেষে রাব্বি বলেন, ‘দেখেন, এখানে আসার পর বৃষ্টির কারণে আমরা ঠিকঠাক অনুশীলন করতে পারিনি। ম্যাচটাও খেলতে পারিনি। তবে আজকের আবহাওয়া দেখে ভালো লাগছে। এখানে আজই প্রথম রোদ দেখলাম। আশা করি কালকেও ভালো একটা আবহাওয়া পাব। ভালো একটা ম্যাচ হবে আশা করছি।’
এদিকে, অসুস্থতার কারণে বাংলাদেশ দলের সিনিয়র ব্যাটার নাজমুল হোসেন শান্ত স্কোয়াড থেকে বাদ পড়েছেন। তার অনুপস্থিতি নিয়ে রাব্বি বলেন, ‘এটা আনফরচুনেট, ওকে চলে যেতে হয়েছে। আমাদের সামনে এগোতে হবে। ব্যাটিং অর্ডার যা আছে, আমাদের এগিয়ে যেতে হবে।’
বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল এখনও জাপানে কোনো ম্যাচ খেলতে পারেনি। ক্রিকেটে উইকেটের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ অনুশীলনের আগে উইকেট দেখে রাব্বির মনে হয়েছে, সেটি ভালো অবস্থায় রয়েছে। ‘উইকেট দেখেছি, ভালোই। আশা করি ভালো উইকেটেই আমরা খেলব।’
বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৬ টায় ম্যাচটি শুরু হবে। সকাল সাড়ে ১০টায় দ্বিতীয় সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন