প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পুলিশ টঙ্গীর হাজীর মাজার বস্তি থেকে একটি নম্বরপ্লেট বিহীন মোটরসাইকেল উদ্ধার করেছে, যা বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেনেন্ট কে এম তাহসিফ সাউরির লাশ উদ্ধারের স্থান থেকে প্রায় দেড় মাইল দূরে অবস্থিত। এ তথ্য নিশ্চিত করেছেন পিবিআই ঢাকা মেট্রো উত্তরের পরিদর্শক সাজ্জাদুর রহমান।
তিনি উল্লেখ করেন, আটক তাহসিফের বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপের প্রদত্ত তথ্যের ভিত্তিতে ঢাকা পিবিআইয়ের একটি দল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ওই এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে।
যেহেতু মোটরসাইকেলটির নম্বরপ্লেট নেই, তাই এটি তাহসিফ সাউরির কি না তা বিআরটিএতে নিয়ে অধিকতর যাচাইবাছাই করে দেখা হবে।
এর আগে গত ২৭ অক্টোবর সন্ধ্যায় দ্বীপের সঙ্গে তাহসিফ সাউরি মোটরসাইকেল নিয়ে বের হয়। পরবর্তীতে ২৮ অক্টোবর বিকেলে টঙ্গী নৌ-পুলিশ ঢাকার উত্তরখান থানা এলাকার রাজাবাড়ী নৌঘাট থেকে তাহসিফ সাউরির লাশ উদ্ধার করে। এ ঘটনার পর পিবিআই সাউরির বন্ধু দ্বীপকে আটক করে জিজ্ঞাসাবাদ করে।
এমএইচ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন