প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার ডিপার্টমেন্টের শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি মন্ত্রণালয়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে দুই লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এ বিষয়ে শনিবার বিকেলে পলিটেকনিকের অধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ জমা দিয়েছেন ভূক্তভোগী।
রবিবার দুপুরে ভুক্তভোগী প্রসেনজিত জানান, তার বোন প্রিয়ন্তি বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। এই সূত্রে শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের সাথে তার পরিচয় ঘটে। পরে ২০২৩ সালে পানি সম্পদ মন্ত্রণালয়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি স্ট্যাম্পে চুক্তিপত্র করে মা পাপড়ির কাছ থেকে দুই লাখ টাকা গ্রহণ করেন। তবে প্রায় এক বছর অতিবাহিত হলেও চাকরির বিষয়ে কথা বললে শিক্ষক মামুন নানা তালবাহানা করতে থাকেন। সর্বশেষ গত মাসে তিনি জানিয়ে দেন যে, চাকরি দেওয়া সম্ভব নয় এবং টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও তা পালন করেননি।
অভিযুক্ত শিক্ষক মামুন বলেন, "আমি টাকাটা নিয়ে চাকরি দেওয়ার জন্য আরেক শিক্ষক সোয়েবকে দিয়েছি। শিক্ষক সোয়েব ও আমার গ্রামের বাড়ি হিজলা উপজেলায়। আমি চেষ্টা করছি প্রসেনজিতের টাকাটা ফেরত দেওয়ার।" বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী নুরুল আমিন মন্তব্য করেন, "একজন সরকারি প্রতিষ্ঠানের শিক্ষক কখনোই এমন কাজ করতে পারেন না।" অভিযোগ পাওয়ার পর দ্রুত বিষয়টি সমাধানের জন্য অভিযুক্ত শিক্ষককে নির্দেশ দেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন