প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রামিসার শোকাহত মায়ের চিকিৎসা রাজধানীর এক বিশেষায়িত হাসপাতালে চলমান রয়েছে।
নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার মায়ের যথাযথ চিকিৎসা অব্যাহত রাখার জন্য বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম আজ হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন।
হাসপাতাল সূত্র জানায়, কন্যাশোকে মানসিকভাবে ভেঙে পড়া রামিসার মা ২৩ জুন অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলামের তত্ত্বাবধানে হাসপাতালে ভর্তি হন। তার মানসিক আঘাতের পাশাপাশি পরিপাকতন্ত্র, স্নায়বিক সমস্যা ও অন্যান্য শারীরিক জটিলতা রয়েছে। হাসপাতাল ভর্তি হওয়ার পর তার এমআরআই, আল্ট্রাসনোগ্রামসহ প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষাও সম্পন্ন করা হয়েছে।
চিকিৎসকদের মতামত অনুযায়ী, রোগীর মানসিক অবস্থার উন্নয়নে ইতোমধ্যে দুই দফায় কাউন্সেলিং করা হয়েছে। এর পাশাপাশি, বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলামের সঙ্গে দেখা করার সময় আবেগাপ্লুত হয়ে রামিসার মা জানান, তিনি প্রতিদিন মেয়ের ডাক শুনতে পান। এই সময়ে রামিসার বাবা চিকিৎসকদের কাছে তার স্ত্রীর সুস্থতা কামনা করেন।
হাসপাতাল সংশ্লিষ্ট সূত্র জানায়, নিবিড় চিকিৎসা ও পর্যবেক্ষণের ফলে রামিসার মায়ের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনও কিছু শারীরিক ও মানসিক জটিলতা বিরাজমান।
পরিবারের অনুরোধে এবং চিকিৎসকদের পরামর্শক্রমে আজ রামিসার ছোট বোনকে হাসপাতাল থেকে বাসায় পাঠানো হয়েছে, যাতে পরিবারের প্রয়োজনীয় দেখভাল করা সম্ভব হয়। তবে রামিসার মায়ের দীর্ঘমেয়াদি চিকিৎসা ও মানসিক পুনর্বাসনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম রামিসার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন