প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সাতক্ষীরার কালিগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করেছে কালিগঞ্জ থানার পুলিশ। এ ঘটনায় মো. শরিফুল গাজী (৪০) নামে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের সূত্রে জানা গেছে, বুধবার (১৯ আগস্ট ২০২৬) কালিগঞ্জ থানা পুলিশের একটি দল বিশেষ অভিযানে নামে এবং অভিযানে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত শরিফুল গাজী উপজেলার উজিরপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মো. রেজাউল গাজীর ছেলে। অভিযানের সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির জন্য নগদ ৪ হাজার ৫০০ টাকা জব্দ করা হয় বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় কালিগঞ্জ থানায় মামলা নং-১৭, তারিখ ১৯/০৮/২০২৬ খ্রিস্টাব্দে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। কালিগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত রাখা হচ্ছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মাদক ব্যবসা ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে। গ্রেপ্তার হওয়া মো. শরিফুল গাজীকে বুধবার (১৯ আগস্ট) বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন