প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া এলাকায় যৌতুকের দাবির কারণে ভুক্তভোগী গৃহবধূ মোসাঃ হীরা ইয়াসমিন (৩২) বোয়ালিয়া মডেল থানায় একটি এজাহার দায়ের করেছেন। এজাহারটি মামলা নং-৩, তাং-৩/০৭/২০২৬।
শুক্রবার বেলা ১২টার দিকে এ মামলা দায়ের করা হয়।
এজাহার সূত্র অনুযায়ী, প্রায় ১৩ বছর আগে ইসলামী শরীয়ত অনুযায়ী পারিবারিকভাবে হীরা ইয়াসমিনের সঙ্গে মোঃ আল মামুন সনেটের (৩৫) বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। এজাহারে উল্লেখ করা হয়েছে, বিয়ের পর থেকে বিভিন্ন সময়ে স্বামী যৌতুক হিসেবে টাকা দাবি করতেন, এবং ভুক্তভোগীর পরিবার কয়েক দফায় টাকা প্রদান করে। সম্প্রতি অভিযুক্ত পুনরায় দুই লাখ টাকা যৌতুক দাবি করেছেন।
ভুক্তভোগী গৃহবধূর অভিযোগ, গত ১ জুলাই সকাল ৯টার দিকে সাধুর মোড় এলাকায় তাদের বাসায় দুই লাখ টাকা দিতে অস্বীকৃতি জানালে স্বামী ক্ষিপ্ত হয়ে তাকে গালিগালাজ ও মারধর করেন। একপর্যায়ে স্বামী চাবুক দিয়ে পিঠে আঘাত করেন, যার কারণে তিনি গুরুতর আহত হন। তার ডাকচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে পরিবারের সদস্যরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার বিষয়ে কয়েকজন প্রত্যক্ষ ও পরোক্ষ সাক্ষীর নাম এজাহারে উল্লেখ করা হয়েছে।
অভিযুক্ত সনেটের বাবা আসলাম আলী বলেন, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং পরিবারের কারও কথা শোনেন না। তাকে শাসন করতে গেলে উল্টো মারমুখী আচরণ করেন এবং অশালীন ভাষায় গালিগালাজ করে। তিনি বলেন, বাবা হিসেবে আমি ছেলের আচরণে বিব্রত। এই বিষয় নিয়ে অভিযুক্ত সনেট বক্তব্য দিতে রাজি হননি।
বোর্ডালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুমা মুস্তারী এ বিষয়ে জানান, ভুক্তভোগীর দায়েরকৃত অভিযোগটি তদন্ত করে মামলা রুজু করা হয়েছে। আসামী গ্রেফতারে অভিযান চলছে বলেও জানিয়েছেন ওসি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন