প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসায় একটি বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে অন্তত ২২ জন নিহত হয়েছেন। এছাড়াও অনেকে আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (৪ সেপ্টেম্বর) কিনশাসার উত্তরাঞ্চলীয় এলাকা লিংওয়ালার একটি পার্টি হলে এ ঘটনা ঘটে।
স্থানীয় মেয়র কার্যালয়ের বিবৃতির বরাতে অ্যাসোসিয়েটেড প্রেস এবং কঙ্গোলিজ প্রেস এজেন্সি(এসিপি) জানিয়েছে, অগ্নিকাণ্ডে ২২ জন নিহত হয়েছেন। এই সংখ্যা আরও বাড়তে পারে। এছাড়াও আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কিনশাসা পৌর কর্তৃপক্ষের বরাতে এসিপি জানিয়েছে, আগুনের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে কর্তৃপক্ষের ধারণা বৈদ্যুতিক কোনো ত্রুটি বা বিয়ের অনুষ্ঠানের সাজসজ্জা-সংক্রান্ত কোনো কারণে এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে।নিহতদের মধ্যে ছিলেন কঙ্গোলিজ ন্যাশনাল রেডিও অ্যান্ড টেলিভিশনের (আরটিএনসি) ক্যামেরাম্যান গাই কিটোকো আলোমা। তিনি অতিথি হিসেবে ওই বিয়েতে যোগ দিয়েছিলেন।
এদিকে কঙ্গোর উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী জ্যাকমিন শাবানি ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন