প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিয়ের পর দীর্ঘ সময় ধরে স্ত্রী জয়া বচ্চন অমিতাভ বচ্চনকে ‘লম্বুজি’ বলে ডাকতেন। তবে এক সময় সেই ডাক পরিবর্তিত হয়। সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে রণবীর কাপুরের সঙ্গে কথোপকথনে অমিতাভ দাম্পত্য জীবনের শুরুর সময়ের এই মজার ঘটনা তুলে ধরেন।
অনুষ্ঠানে অমিতাভ জানান, জয়া বহু বছর ধরে তাকে ‘লম্বুজি’ বলে সম্বোধন করতেন। পরে, প্রয়াত কবি হরিবংশ রাই বচ্চন, যিনি অমিতাভের বাবা, জয়ার এই ডাক নিয়ে আপত্তি জানান। তিনি জয়ার উদ্দেশ্যে বলেন, স্বামীর নাম ধরে ডাকতে হবে অথবা অন্য কোনো নামে সম্বোধন করতে হবে। এরপর থেকেই জয়া তাকে নাম ধরে ডাকতে শুরু করেন।
অনুষ্ঠানের আলাপচারিতায় দুই পরিবারের সদস্যদের উচ্চতার বিষয়টিও উঠে আসে। রণবীর জানান, তিনি প্রায়ই কল্পনা করেন, অমিতাভ, জয়া, আলিয়া এবং তিনি একসঙ্গে ছবি তুললে কেমন হবে। তার কল্পনায় অমিতাভের মতো তিনি কিছুটা লম্বা এবং জয়ার মতো আলিয়া কিছুটা খাটো—ছবিতে উচ্চতার এই পার্থক্য সুন্দর দেখাবে বলেও তিনি ভাবতেন।
রণবীরের কথায় সাড়া দিয়ে অমিতাভ জানান, তার এবং জয়ার উচ্চতার পার্থক্য বেশ স্পষ্ট। অমিতাভের উচ্চতা প্রায় ৬ ফুট ২ ইঞ্চি, আর জয়ার উচ্চতা ৫ ফুট ৩ বা ৪ ইঞ্চি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন