প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইংল্যান্ড সফরে বাবর-রিজওয়ানদের দুর্দশা নিয়ে সমালোচনার প্রেক্ষিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি ভারত ও দক্ষিণ আফ্রিকার সাম্প্রতিক ব্যর্থতাকে উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলছেন, পাকিস্তানের ক্রিকেটের পতন ঘটেনি; বরং সাদা বলের ক্রিকেটে দলের উন্নতি হচ্ছে।
হেডিংলি ও লর্ডস টেস্টে পরাজয়ের পর পাকিস্তান দল তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছে। এর পর পিসিবি সাত খেলোয়াড়কে স্কোয়াড থেকে বাদ দেওয়ার পাশাপাশি কোচিং স্টাফেও পরিবর্তন এনেছে।
পাকিস্তানের ক্রিকেট ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে নাকভি সাংবাদিকদের বলেন, ‘দক্ষিণ আফ্রিকা (সম্প্রতি) নামিবিয়ার কাছে হেরেছে, ভারত আয়ারল্যান্ডের কাছে (টি-টোয়েন্টি সিরিজ) হেরেছে। তাহলে কি তাদের ক্রিকেট শেষ হয়ে গেছে?’
নাকভি টেস্টে পাকিস্তান দলের উন্নতির প্রয়োজন স্বীকার করলেও সাদা বলের ক্রিকেটের অগ্রগতির বিষয়টি তুলে ধরেন। তিনি জানান, ওয়ানডে র্যাংকিংয়ে পাকিস্তান অষ্টম থেকে পঞ্চম এবং টি-টোয়েন্টিতে নবম থেকে ষষ্ঠ স্থানে উন্নীত হয়েছে। সর্বশেষ ছয় ওয়ানডে সিরিজের মধ্যে চারটিতে জয়লাভ করেছে।
দল থেকে সাত খেলোয়াড়কে বাদ দেওয়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে নাকভি বলেন, ‘আমাদের উদ্দেশ্য কাউকে বের করে দেওয়া নয়। কেউ যখন পারফর্ম করতে পারছে না, তখন পরিবর্তন আনা হয়েছে।’
পিসিবি চেয়ারম্যান দল নির্বাচনে ভুলের কথাও স্বীকার করেছেন। তিনি বলেন, ‘এটা করতে (দল নির্বাচন) গিয়ে কখনো কখনো আমাদের ভুল হয়। এর জন্য আমাকে জবাবদিহি করতে হবে এবং এ নিয়ে কাজ করতে হবে।’
সমালোচকদের উদ্দেশ্যে নাকভির অনুরোধ, ‘আমার প্রতি কারো ক্ষোভ থাকলে সমালোচনা করুন। কিন্তু ক্রিকেটকে লক্ষ্যবস্তু বানাবেন না। খেলোয়াড়দের মনোবল ভেঙে দেয়—এমন সমালোচনা বন্ধ করুন।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন