প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খাগড়াছড়ির মানিকছড়িতে ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা ও মানবিক সমাজ বিনির্মাণের প্রত্যয়ে দিনব্যাপী ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এ সম্মেলন আলোকিত মানিকছড়ি জনকল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত হয়েছে। সম্মেলনে দেশবরেণ্য ওলামায়ে কেরাম কুরআন-সুন্নাহর আলোকে ঈমান, আমল ও আদর্শিক জীবন গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
শনিবার (২৮ জুন) মানিকছড়ি রাণী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মহাসম্মেলনে সভাপতিত্ব করেন আলোকিত মানিকছড়ি জনকল্যাণ সংস্থার সভাপতি হাফেজ মুহাম্মদ নাছির উদ্দীন ইহ্সান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ।
এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমीर আল্লামা শাহ সালাহ উদ্দিন পীর সাহেব নানুপুরী। প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক মুফাসসিরে কুরআন ও সুলতানুল ওয়ায়েজীন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন আল্লামা ড. মুফতি শহীদুল্লাহ উজানী, মুফতি রেজাউল করিম আবরার ও মাওলানা গাজী আল মাহমুদ। এছাড়া ইসলামী নাশিদ পরিবেশন করেন নবজাগরণ শিল্পী গোষ্ঠীর পরিচালক মাওলানা আলমগীর বিন কবির এবং হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন।
বক্তারা বলেন, ব্যক্তি, পরিবার ও সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য কুরআন ও সুন্নাহর আদর্শ অনুসরণের বিকল্প নেই। তারা ইসলামী শিক্ষা, নৈতিক চরিত্র গঠন, পারিবারিক বন্ধন সুদৃঢ় করা এবং মানবিক মূল্যবোধ চর্চার মাধ্যমে একটি আলোকিত সমাজ গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি কওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা কারী ওসমান গনী, মানিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হাবিবুর রহমান হাবীব, সদস্য সচিব মো. মীর হোসেন, সাবেক সভাপতি মো. এনামুল হক এনাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মানিকছড়ি উপজেলা সভাপতি মাওলানা আল-আমীন ফরাজীসহ বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব।
সম্মেলনে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত আলেম-ওলামা, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, ইমাম, মুয়াজ্জিন, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। আয়োজকরা জানান, সমাজে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যেই প্রতিবছর এ ধরনের আয়োজন করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন