প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরগুনার গৌরীচন্না থেকে নিখোঁজ ব্যবসায়ী শামীমের মাথাবিহীন মরদেহ পুলিশ উদ্ধার করেছে। সোমবার (৮ জুন) বেলা ১১টার দিকে উপজেলার বড় গৌরীচন্না খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, শামীম রোববার (৭ জুন) রাত থেকে নিখোঁজ ছিলেন। অনেক খোঁজা-খুজির পরে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে বাড়ির সামনে খালের পাশে রক্তের দাগ দেখতে পেয়ে স্থানীয়দের সন্দেহ জন্মায়। এরপর খালে তল্লাশি চালিয়ে শামীমের মস্তকবিহীন দেহ খুঁজে পাওয়া যায়। খবর পাওয়ার পর বরগুনা সদর থানা পুলিশ, ডিবি এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন। এই নৃশংস হত্যাকাণ্ডের রহস্য পরিষ্কারের জন্য পুলিশের তদন্ত শুরু হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আ. আলীম বলেন, ঘটনার রহস্য উদ্ধারে পুলিশের একাধিক টিম তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন