প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১৩ আগস্ট, ২০২৬ : সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ নির্দেশ দিয়েছেন, নির্ধারিত সময়ে মানসম্মতভাবে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ সম্পন্ন করতে হবে।
আজ সেতু বিভাগের সম্মেলন কক্ষে, ‘ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প’-এর সার্বিক অগ্রগতি, বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত একটি উচ্চপর্যায়ের পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেন।
মোহাম্মদ আবদুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রকল্প পরিচালক, প্রকল্প পরামর্শক এবং সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের দেশি-বিদেশি প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রকল্পের নানা প্যাকেজের বর্তমান ভৌত ও আর্থিক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মাঠপর্যায়ে কাজের বর্তমান অবস্থা, নির্ধারিত লক্ষ্যমাত্রা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।
নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সর্বোচ্চ মান বজায় রেখে সম্পন্ন করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। নির্মাণ কাজের গতি আরও বৃদ্ধি করতে এবং উদ্ভূত যেকোনো জটিলতা দ্রুত সমাধান করার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।
মোহাম্মদ আবদুর রউফ বলেন, বর্তমান সরকারের আধুনিক বাংলাদেশ বিনির্মাণে দেশের যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আসছে। তিনি উল্লেখ করেছেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী দিকনির্দেশনা, ঐকান্তিক প্রচেষ্টা, নিয়মিত তদারকি এবং প্রকল্পের আরডিপিপি অনুমোদনের মাধ্যমেই ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো মেগা প্রকল্পগুলো সফলভাবে বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে।
তিনি আরও জানান, বিশেষ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সুদূরপ্রসারী নেতৃত্ব ও বলিষ্ঠ পদক্ষেপে দেশের যোগাযোগ অবকাঠামো খাতে নতুন দিগন্তের উন্মোচন হয়েছে।
পরে, সেতু সচিব প্রকল্পের কিছু নির্দিষ্ট চ্যালেঞ্জ দ্রুত সমাধান এবং নির্ধারিত সময় ২০২৮ সালের জুন মাসের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের সুনির্দিষ্ট রূপরেখা প্রদান করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন