প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি হাফেজ মেহেদী হাসান বলেছেন, সরকার গণভোটের গণরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। তিনি বলেন, বিএনপি জাতির সঙ্গে বেইমানি করেছে এবং এই বিএনপি জাতীয় মুনাফেক ও বেইমানের দল। জনগণের রায়কে তারা মেনে নেয়নি।
তিনি শনিবার (১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল শেষে এ মন্তব্য করেন।
এ সময় হাফেজ মেহেদী বলেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে দুটি নির্বাচন অনুষ্ঠিত হয়। একটি হলো জনগণের ম্যান্ডেট নিয়ে গণভোট, আরেকটি হলো জাতীয় সংসদ নির্বাচন। তিনি অভিযোগ করেন, বিএনপি সরকার গঠন করার পরে ৭০ শতাংশ জনগণের গণভোটের রায়কে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে। তিনি বলেন, 'আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।'
মেহেদী হাসান জানান, 'আপনারা ৪৯ শতাংশ ভোট নিয়ে সরকারের শপথ নিয়েছেন। কিন্তু বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ যেদিকে রায় দিয়েছে, সেখানে আপনারা সেই অনুযায়ী শপথ না নিয়ে জাতির সঙ্গে জাতীয় মুনাফেকি ও বেইমানি করেছেন।'
তিনি আরও বলেন, “১৯৯৫ সালে যখন রাজনৈতিক সংগঠনগুলো রাস্তায় নেমে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আবেদন করেছিল, তখনের মন্ত্রীদের মন্তব্য ছিল, 'বাংলাদেশে শুধুমাত্র শিশু এবং পাগলেরা নিরপেক্ষ থাকে।' বলার অপেক্ষা রাখে না, জনগণের চাপের মুখে মাত্র ১২ দিনের মধ্যে আপনারা পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। তিনি অভিযোগ করেন, সরকারিরা দেশের বাইরে গিয়ে আওয়ামী লীগের সঙ্গে ষড়যন্ত্র করছে এবং আমাদের কথাগুলো পরে মেনে নিয়ে সেই ব্যবস্থা চুপিসারে সরিয়ে দিয়েছে। তাই তিনি বিএনপিকে উল্লেখ করে বলেন, 'এই বিএনপি হলো জাতীয় মুনাফেক ও বেইমানের দল।'
হাফেজ মেহেদী বিএনপিকে সতর্ক করে বলেন, “আপনারা যদি জনগণের গণরায় না মেনে নেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাংলাদেশের আপামর জনতাকে সঙ্গে নিয়ে আপনাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। যদি প্রয়োজন হয়, আমরা আবার শহীদ হতে প্রস্তুত আছি। ছাত্রজনতাকে রাজপথে নিয়ে আপনাদের বিচার নিশ্চিত করা হবে।”
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হওয়া এই মিছিলটি বিজয়-২৪ হল, বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম, বিভিন্ন আবাসিক হল এবং ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জোহা চত্বরে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন, যেমন “জুলাই সনদ মেনে নে, নইলে গদি ছাইড়া দে”, “একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর”, “গণভোটের গণরায়, মানতে হবে, মেনে নাও”।
রাজনৈতিক সমাবেশে শাখা ছাত্রশিবিরের মিডিয়া সম্পাদক মেহেদী সজীবের সঞ্চালনায় সংগঠনটির অফিস সম্পাদক শামীম পাটোয়ারী বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে ছাত্রসমাজ শেখ হাসিনাকে বিদায় করেছিল এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জুলাই সনদ বাস্তবায়ন করতে চেয়েছিল।
তিনি উল্লেখ করেন, 'মানুষ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়ন চেয়েছে। কিন্তু বিএনপি সরকারের মুনাফেকি চরিত্র দেখা যাচ্ছে।' তিনি বলেন, 'যদি স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান মানতেন, তাহলে তিনি এখন শিলংয়ে থাকতেন এবং তারেক রহমান লন্ডনে থাকতেন। বিএনপিকে জুলাই সনদের দাবি মেনে নিতেই হবে।'
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন