প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, যা রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসন।
ইসি সচিব আখতার আহমেদ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ তফসিল প্রকাশ করেন।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বর নির্ধারিত হয়েছে। বাছাইয়ের তারিখ ২৯ সেপ্টেম্বর, এবং রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত থাকবে। আপিল নিষ্পত্তির তারিখ ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের সময় ৭ অক্টোবর। এরপর ২৯ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইসি সচিব জানান, ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনের রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন জেলা নির্বাচন কর্মকর্তা। সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ঠাকুরগাঁও, উপজেলা নির্বাচন অফিসার রুহিয়া এবং উপজেলা নির্বাচন অফিসার ভুল্লি। আউট অব কান্ট্রি ভোটিংয়ের ব্যবস্থা থাকবে এবারের নির্বাচনে।
তিনি আরও জানান, গত নির্বাচনে ৩৩টি দেশ থেকে ৩৮৬ জন প্রবাসী ভোটার হিসেবে ঠাকুরগাঁও-১ আসনে নিবন্ধিত হয়েছিলেন। এর মধ্যে সৌদি আরব থেকে সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছিল। ইন কান্ট্রি পোস্টাল ভোটিংয়ে নিবন্ধনের সংখ্যা ছিল ৪ হাজার ৪৫, যার মধ্যে সরকারি চাকরিজীবী ছিলেন ২ হাজার ৭৩৫।
এর আগে, গত ২২ আগস্ট নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হয়। ওইদিন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচনি এলাকা ৩ ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত ত্রয়োদশ সংসদের এমপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার (২১ আগস্ট) বাংলাদেশের রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করায় ওই আসনটি সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী তার কার্যভার গ্রহণের তারিখ থেকে শূন্য হয়ে যায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন