প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুড়িগ্রামের উলিপুরে এসডিজি (টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা) স্থানীয়করণ কার্যক্রম সম্পর্কে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে দি হাঙ্গার প্রজেক্ট ও ইউএনডিপির যৌথ আয়োজনের মাধ্যমে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
এই কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন। বক্তৃতায় অংশ নেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আরিফ, দি হাঙ্গার প্রজেক্টের কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত কুমার ত্রিপুরা, ইউএনডিপির সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক, প্রকল্প ব্যবস্থাপক আমিনুল আরেফিন, ইউএনডিপির প্রজেক্ট ম্যানেজার মাহমুদুল হাসান, মাজেদুল ইসলাম, দি হাঙ্গার প্রজেক্টের ডিরেক্টর জমিরুল ইসলাম, কনসালট্যান্ট শফিকুল ইসলাম, রংপুর বিভাগীয় আঞ্চলিক সমন্বয়কারী রাজেশ দে, এবং সিনিয়র প্রোগ্রাম অফিসার সুখময় পাল প্রমুখ।
কর্মশালায় বক্তারা গুরুত্বারোপ করে বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সুষ্ঠু বাস্তবায়নের জন্য স্থানীয় সরকারের প্রতিষ্ঠান, সরকারি দপ্তর, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজের সমন্বিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসডিজি বাস্তবায়নের জন্য উপজেলা পর্যায়ে কার্যকর বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ, স্থানীয় চাহিদা নিরূপণ এবং কার্যকর বাস্তবায়ন কৌশল প্রণয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন