প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদ্যাপন উপলক্ষে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভাটি গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ। বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. শামীম কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, চেম্বারের সভাপতি আখতার হোসেন, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. শাহেদ হাসান টগর, মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার, শিশু একাডেমির কর্মকর্তা ইকবাল তালুকদার, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক, বিআরটিএর সহকারী পরিচালক কেশব কুমার দাস এবং এনজিও সমন্বয়কারী প্রমুখ।
সভায় আগামী ৭ নভেম্বর যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের ওপর গুরুত্ব আরোপ করা হয়। জেলা প্রশাসক সবার প্রতি আন্তরিকতার সঙ্গে দিবসটি উদযাপনের আহ্বান জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন