প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ওসমান গনিকে ছুরিকাঘাতের ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। রবিবার (২৬ জুলাই) বিকেলে ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চারজনকে আটক করে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে। গ্রেপ্তারকৃতদের নাম হলো- শরীফ উদ্দিন বাবু (২১), নাজমুল হাসান (২৩), মো. ইমন (২৩) এবং মো. জুয়েল (২২)। গত বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর থানার কাদেরাবাদ হাউজিং এলাকায় স্ত্রী ও সন্তানকে নিয়ে বাসায় ফেরার পথে এসআই ওসমান গনি ছুরিকাঘাতের শিকার হন। তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ইমিগ্রেশন শাখায় কর্মরত। পুলিশ জানিয়েছে, রাত সাড়ে ৯টার দিকে কাদেরাবাদ হাউজিংয়ের সি ব্লকের ৪ নম্বর রোডে বাজার করে ফেরার সময় পেছন থেকে একজন ওসমান গনির পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তিনি আহত অবস্থায় হামলাকারীকে ধরার চেষ্টা করেন কিন্তু সফল হননি। ঘটনার পর ওসমান গনি নিজেই বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন। সেই মামলায় এসআই মোহাম্মদ ফেরদাউস জামান ও এসআই মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে চট্টগ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন