প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইতালিয়ান সিরি আ’তে একটি চমৎকার প্রত্যাবর্তনের কাহিনী রচনা করেছে ইন্টার মিলান। দুই গোলে পিছিয়ে থেকেও তারা নাপোলিকে পরাজিত করেছে। অধিনায়ক লাউতারো মার্তিনেজ দলের হয়ে জোড়া গোল করে জয় নিশ্চিত করেছেন।
শনিবার রাতে সান সিরোয় অনুষ্ঠিত ম্যাচে ইন্টার ৩-২ গোলে জয়লাভ করে। এই জয়ের মাধ্যমে বর্তমান চ্যাম্পিয়নরা চলতি মৌসুমের সবগুলো ম্যাচেই জয়লাভ করল।
প্রথমার্ধে গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই নাপোলি মাত্র তিন মিনিটের মধ্যে দুই গোল করে এগিয়ে যায়। ৫০তম মিনিটে মাত্তেও পলিতানো প্রথম প্রচেষ্টাটি আটকে যাওয়ার পর ফিরতি বল থেকে নিচের কোণায় শট নিয়ে দলকে এগিয়ে দেন।
এর তিন মিনিট পর আবারও নাপোলি এগিয়ে যায়। রাসমুস হইলুন্দের বাঁকানো শট জালে প্রবেশ করে। এটি লিগে তার টানা দ্বিতীয় গোল।
পিছিয়ে পড়লেও ইন্টার হাল ছাড়েনি। ২-০ হওয়ার মাত্র তিন মিনিট পর মার্তিনেজ একটি গোল শোধ করেন। ফেদেরিকো দিমার্কো দুর্দান্তভাবে বাইরে চলে যেতে বসা ক্রসটি মাঠে রাখেন। তার প্রথমবারের পুল-ব্যাক কাছ থেকে জালে পাঠান ইন্টারের আর্জেন্টাইন অধিনায়ক।
সমতায় ফেরার সুযোগও আসে ইন্টারের সামনে। মার্কাস থুরাম একটি শটে পোস্টে বল লাগান। তবে ম্যাচ শেষ হওয়ার আট মিনিট আগে সেই থুরামই হেডে ইন্টারকে সমতায় ফেরান। ডান দিকের কোণায় নিখুঁত হেডে ২-২ করেন ফরাসি ফরোয়ার্ড।
শেষ মুহূর্তে নাটকীয়তা ঘটে। নির্ধারিত সময়ের শেষ মিনিটে মার্তিনেজ কাছ থেকে বল জালে জড়িয়ে ইন্টারকে ৩-২ ব্যবধানের অবিশ্বাস্য জয় এনে দেন। গোলের পর সান সিরোর সমর্থকদের সঙ্গে উচ্ছ্বাসে মাতেন তিনি।
এই জয়ের ফলে মৌসুমের প্রথম তিন লিগ ম্যাচেই জয় পেল ইন্টার। একই সঙ্গে সিরি আ-তে ঘরের মাঠে তাদের অপরাজিত থাকার ধারাও আরও দীর্ঘ হলো। সর্বশেষ ২০২৫ সালের নভেম্বরেই সান সিরোয় লিগ ম্যাচে তারা পরাজিত হয়েছিল।
গত মৌসুমে ইন্তারের চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে থাকা নাপোলির সময়টা ভালো যাচ্ছে না। কোমোর কাছে ঘরের মাঠে গত সপ্তাহে হারের পর এবার ইন্টারের কাছেও তারা পরাজিত হলো। ফলে সিরি আ-তে টানা দুই ম্যাচে পরাজিত হলো ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়ন নাপোলি।
তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে টেবিলের দুই নম্বরে ইন্টার। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দশ নম্বরে নাপোলি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন