প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ম্যানচেস্টার সিটি থেকে ধারে টটেনহ্যামে যোগ দিয়েছেন মিশরের ফরোয়ার্ড ওমার মার্মুশ। লন্ডনের ক্লাবটির সঙ্গে চুক্তির মধ্যে আগামী মৌসুমে তাকে পাকাপাকিভাবে কিনে নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।
ব্রিটিশ গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মার্মুশকে স্থায়ীভাবে পেতে টটেনহ্যামকে অন্তত ৫ কোটি পাউন্ড প্রদান করতে হবে। এর সঙ্গে আরও ১ কোটি পাউন্ড যোগ হতে পারে।
টটেনহ্যামে যোগ দিয়ে উচ্ছ্বসিত ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড নতুন চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন।
২০২৪-২৫ মৌসুমে সিটিতে যোগ দেওয়ার পর নিয়মিত খেলার সুযোগ পেলেও গত মৌসুমটি মার্মুশের জন্য ভালো কাটেনি। ২১ ম্যাচে তিনি করেন মাত্র ৭ গোল।
গত মার্চে টটেনহ্যামের কোচের দায়িত্ব গ্রহণ করা রবের্তো দে জেরবি বর্তমানে দল পুনর্গঠনে মনোযোগ দিয়েছেন। ইতিমধ্যে তিনি সান্দ্রো তোনালি, মাতেউস ফের্নান্দেস, ইয়ান পল ফন হেকে ও ব্রাজিলিয়ান উইঙ্গার সাভিওকে দলে অন্তর্ভুক্ত করেছেন।
মার্মুশ ফরোয়ার্ড লাইনের একাধিক পজিশনে খেলতে সক্ষম। টানা দুই মৌসুম প্রিমিয়ার লিগে ১৭তম হওয়া টটেনহ্যামের আক্রমণভাগে তার আগমন গুরুত্বপূর্ণ হতে পারে।
২০২৬ বিশ্বকাপে মিশরের হয়ে পাঁচ ম্যাচে অংশগ্রহণ করেন মার্মুশ। আর্জেন্টিনার কাছে হেরে মিশর শেষ ষোলো থেকে বিদায় নেয়।
চলতি মৌসুমেও টটেনহ্যামের শুরুটা ভালো হয়নি। ব্রেন্টফোর্ডের কাছে ৩-০ গোলে পরাজয়ের পর শনিবার নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হবে তারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন