প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লাল মাটির সিসিএন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নবীন শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে। মঙ্গলবার, কুমিল্লার কোটবাড়ি এলাকায় অবস্থিত সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘ফল ২০২৬’ সেমিস্টারের শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন এবং ফ্রেশার্স রিসিপশন অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিসিএন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্ট্রিজের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. তারিকুল ইসলাম চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. জামাল নাছের এবং লিবারেল আর্টস অনুষদের ডিন ড. আলী হোসেন চৌধুরী। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (প্রশাসন, অবৈতনিক) ইফতেখারুল ইসলাম চৌধুরী সিয়াম। সভাপতির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইঞ্জিনিয়ার ড. মো. শাহজাহান।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, 'সিসিএন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার গুণগত মান ও সুনাম অক্ষুণ্ন রেখে অনন্য উচ্চতায় এগিয়ে যাচ্ছে। পড়ালেখার পাশাপাশি এখানকার সহ-শিক্ষা কার্যক্রম সত্যিই প্রশংসনীয়।'
অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দ নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, অধ্যাপক, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। শেষে বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাব মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন