প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশালের বানারীপাড়া পৌরসভার ১ নং ওয়ার্ডস্থ ভাড়াটিয়া বাসা থেকে মোঃ হারুন বেপারির ছেলে মোঃ তাজুল ইসলামকে (তাজ কম্পিউটারারের স্বত্বাধিকারী) ৮০ পিস ইয়াবাসহ আটক করেছে বরিশাল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সার্কেল (ক)-এর একটি টিম।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য অধিদপ্তরের একটি টিম ৬ আগস্ট সকাল ৮.৫০ ঘটিকায় তার নিজ ভাড়াটিয়া বাসা থেকে গ্রেফতার করে। গ্রেফতারের পরে, তাকে জিজ্ঞাসাবাদের জন্য বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে, তাজুল ইসলামের বিরুদ্ধে অবৈধ মাদকদ্রব্য এ্যামফিটামিন ইয়াবা ট্যাবলেট নিজ বসত করে বিক্রয় করার উদ্দেশ্যে সংরক্ষণ করার দায়ে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক জসীম উদ্দীন স্বাক্ষরিত এজাহারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) এর ধারামতে তার বিরুদ্ধে মামলা দায়ের করে বানারীপাড়া থানা পুলিশের নিকট হস্তান্তর করে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে যে, তাজুল ইসলাম ইতিপূর্বে মাদক ব্যবসার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলো। তার কারণে, উঠতি বয়সী কিশোর ও যুবক শ্রেণির সন্তানদের নিয়ে ওই এলাকার প্রত্যেকটি পরিবার চিন্তিত ছিল। তাজুল ইসলাম গ্রেপ্তার হওয়ায়, ওই এলাকার বসরত সাধারণ মানুষের মনে শান্তি বিরাজ করছে।
এ ব্যাপারে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মুজিবুর রহমান জানান, বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সার্কেল (ক)-এর একটি টিম তাজুল ইসলামকে গ্রেফতার করে মামলা দায়ের করে বানারীপাড়া থানায় সোপর্দ করার পরে বানারীপাড়া থানা পুলিশ তাকে বরিশাল কোর্ট হাজতে প্রেরণ করে। তিনি আরো জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাশাপাশি বানারীপাড়া থানা পুলিশও যারা মাদকের সাথে জড়িত তাদের গ্রেপ্তারে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন