প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের ওপর চাপিয়ে দেওয়া শেকল ভেঙে দিয়েছে। কিন্তু স্বাধীনতার ৫৫ বছরেরও বেশি সময় পরে, দেশকে বারবার শেকল পরানো হয়েছে। তাই ভবিষ্যতে যেন আর কেউ রাষ্ট্রকে শেকল পরাতে না পারে, এমন লক্ষ্য নিয়ে সরকার একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলতে কাজ করছে।
বৃহস্পতিবার সচিবালয়ে ‘শিকল ভাঙার জুলাই’ নামক প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই বিষয়গুলো তুলে ধরেন। মন্ত্রী বলেন, দেশের বয়স ৫৫ বছরের অধিক, কিন্তু এখনও শেকল ভাঙতে হচ্ছে। দেশকে বারবার শেকল পরানো হয়েছে। এর ফলে জাতি কাঙ্ক্ষিত অর্জনে পৌঁছাতে পারেনি। আমরা এমন একটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করতে চাই, যাতে ভবিষ্যতে আর কেউ দেশের ওপর শেকল পরাতে না পারে।
তিনি আরও বলেন, শেকল ভাঙার পর রাষ্ট্র পরিচালনার রূপরেখা প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফাতেই তুলে ধরা হয়েছে। সেই লক্ষ্য বাস্তবায়নেই সরকার এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে শেকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলেও তিনি উল্লেখ করেন।
শেখ হাসিনার সাম্প্রতিক সংবাদ সম্মেলন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জহির উদ্দিন স্বপন বলেন, এ বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যে প্রতিক্রিয়া জানিয়েছে, সেটিরই প্রতিধ্বনি করছেন তিনি।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, ‘শিকল ভাঙার জুলাই’ প্রকাশনায় ২৩ জন লেখক লিখেছেন। বইটির লেখা ও আলোকচিত্রগুলো আবেগের সঙ্গে জুলাইয়ের ইতিহাস তুলে ধরার জন্য সংকলিত হয়েছে। জুলাইকে কেন্দ্র করে ভবিষ্যতে আরও প্রকাশনা ও তথ্যচিত্র প্রকাশ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন