প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ভিনিসিউস জুনিয়রকে মুখ ঢেকে কিছু কথা বলেছিলেন জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি। ব্রাজিলিয়ান তারকার দাবি, বেনফিকার আর্জেন্টাইন তারকা তাকে বর্নবাদী গালিগুলো দিয়েছেন। সেসময় প্রেস্তিয়ান্নি লাল কার্ড দেখেছেন এবং ফিফা নতুন আইন গঠনে বাধ্য হয়েছে। মাঠে এখন মুখ ঢেকে কিছু বললে লাল কার্ড প্রদানের বিধান করা হয়েছে। চলতি বিশ্বকাপে এই আইনের প্রথম শাস্তি পেলেন প্যারাগুয়ের মিডফিল্ডার মিগুয়েল আলমিরন।
প্যারাগুয়ের মিডফিল্ডার মিগুয়েল আলমিরন মুখ ঢেকে মর্ত মুলদুরের সঙ্গে আলাপ করায় লাল কার্ড দেখেন। ফিফার নতুন নিয়ম অনুযায়ী এটি ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো এই ধরনের শাস্তির প্রয়োগ হয়েছে।
এই ঘটনা ঘটে শনিবার (২০ জুন) ২০২৬ বিশ্বকাপের গ্রুপ ‘ডি’-এর দ্বিতীয় ম্যাচে, যেখানে প্যারাগুয়ে বনাম তুরস্কের ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথমার্ধের শেষের দিকে উত্তেজনা বৃদ্ধি পায়। ওই সময় আলমিরন মুখ ঢেকে তুর্কি ডিফেন্ডার মুলদুরের সঙ্গে কথা বলেন। মুলদুর সাথে সাথে রেফারিকে এই বিষয়টি জানান। পরে ভিএআরের পরামর্শ অনুযায়ী ঘটনাটি পর্যালোচনা করে রেফারি আলমিরনকে সরাসরি লাল কার্ড দেখান।
এল সালভাদরের রেফারি ইভান বার্টন স্টেডিয়ামে উপস্থিত সকলে বলেন, 'পর্যালোচনার পর দেখা গেছে, প্যারাগুয়ের ১০ নম্বর খেলোয়াড় মুখ ঢেকে কথা বলেছে। চূড়ান্ত সিদ্ধান্ত, লাল কার্ড।'
ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত এই ম্যাচটি এভাবেই ইতিহাসের পাতায় অন্তর্ভুক্ত হলো। কারণ এটি ছিল নতুন নিয়মের প্রথম প্রয়োগ।
এই নিয়মের পেছনে রয়েছে চ্যাম্পিয়ন্স লিগের বিতর্কিত ঘটনায়। যেখানে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস দাবি করেছিলেন, বেনফিকার তারকা প্রেস্তিয়ান্নি তাকে মুখ ঢেকে বর্ণবাদী মন্তব্য করেছেন। মুখ ঢেকে রাখার কারণে বিষয়টি যাচাই করা সম্ভব হয়নি।
এছাড়া ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে এ ধরনের আচরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন নিয়ম অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপে কোনো খেলোয়াড় প্রতিপক্ষের মুখোমুখি অবস্থায় ইচ্ছাকৃতভাবে মুখ ঢেকে কথা বললে তাকে লাল কার্ড প্রদর্শন করা যেতে পারে।
ফিফার নিয়ম প্রণয়নকারী সংস্থা আইএফএবি একটি বিবৃতিতে জানায়, 'বৈষম্যমূলক বা অনুপযুক্ত আচরণ গোপন করার উদ্দেশ্যে মুখ ঢাকার ঘটনায় লাল কার্ডের বিধান সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়েছে।'
আলমিরন নতুন নিয়মের কারণে এই বিশ্বকাপে আগেও আলোচনা তৈরি করেছিলেন। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম ম্যাচে টিম রিমকে প্রথমে ফাউলের কারণে হলুদ কার্ড দেখানো হয়েছিল। কিন্তু ভিএআর হস্তক্ষেপ করে জানায়, ভুল খেলোয়াড়কে শাস্তি দেওয়া হয়েছে। রিপ্লেতে দেখে রেফারি সিদ্ধান্ত পরিবর্তন করেন এবং রিমের হলুদ কার্ড বাতিল করে আলমিরনকে অভিনয়ের (সিমুলেশন) দায়ে হলুদ কার্ড দেখান।
নতুন নিয়ম অনুযায়ী ভিএআরের ক্ষমতাও বেড়ে গেছে। এখন গোল, পেনাল্টি, সরাসরি লাল কার্ড, ভুল খেলোয়াড়কে শাস্তি দেওয়া এবং স্পষ্টভাবে ভুল কিকের সিদ্ধান্তের ক্ষেত্রেও ভিএআর রেফারিকে সহায়তা করতে হবে, যদি দ্রুত সিদ্ধান্ত সংশোধন করা সম্ভব হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন