প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঝালকাঠির নলছিটিতে মা ইলিশ রক্ষার উদ্দেশ্যে সুগন্ধা নদীতে অভিযান পরিচালনার সময় মৎস্য বিভাগের কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোরে কুমারখালী এলাকায় ১২টি ইঞ্জিনচালিত নৌকায় এসে হামলা চালান জেলেরা, যাঁরা রামদা ও লাঠিসোঁটা নিয়ে এসেছিলেন। এই হামলায় জেলা মৎস্য কর্মকর্তাসহ সাতজন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা চিকিৎসার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।
মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হকের নেতৃত্বে মঙ্গলবার মধ্যরাত থেকে একটি স্পিডবোট ও একটি ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে সুগন্ধা নদীতে অভিযান শুরু হয়। নলছিটি অংশে অভিযান চলাকালে কুমারখালী এলাকায় ১২টি ইঞ্জিনচালিত নৌকা এসে তাঁদের গতিরোধ করে। এই সময় হামলাকারীরা লাঠিসোঁটা ও রামদা নিয়ে আক্রমণ চালায়।
এই ঘটনায় জ্যেষ্ঠ সহকারী পরিচালক প্রণব কুমার বিশ্বাস স্পিডবোট থেকে পড়ে আহত হন। অন্য আহতদের মধ্যে রয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক, তিন আনসার ও ভিডিপি সদস্য হাবিলদার আবদুর রহিম, সিপাহি সাকিব হাসান, সিপাহি সেলিম মিয়া, মাঝি মো. রেজাউল করিম, চালক মো. মোস্তফা সিকদার এবং অফিস সহায়ক মো. রমজান আলী খলিফা।
জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক মন্তব্য করেন, ‘ইলিশ রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমাদের একটি দল সুগন্ধা নদীতে অভিযান পরিচালনা করছিল। এ সময় আমাদের দলের ওপর হামলা চালানো হয়। এতে মৎস্য বিভাগের সাতজন আহত হয়েছেন।’
তিনি আরও জানান, হামলাকারীরা চালক ও মাঝিকে লক্ষ্য করে মারধর করেন এবং রামদা দেখিয়ে ভবিষ্যতে অভিযানে না আসার হুমকি দেন। হামলার সময় মাঝিদের কান ধরে ওঠবস করানো হয়, যাতে তাঁরা ভবিষ্যতে অভিযানে সহযোগিতা না করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন