প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাফুফে সহ ৩৮টি ফেডারেশন এনএসসিতে হিসাব জমা দেয়নি।জাতীয় ক্রীড়া পরিষদের নিকট দাখিলের বাধ্যবাধকতা রয়েছে এনএসসি অ্যাক্টের ২৩ নম্বর ধারায়, যেখানে প্রত্যেক জাতীয় ক্রীড়া সংস্থার বার্ষিক আয়-ব্যয় এর হিসাব বিবরণী ও অডিট পরবর্তী বছরের সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে। তবে, ৫২ ফেডারেশনের মধ্যে এখন পর্যন্ত মাত্র ১৪টি ফেডারেশন ২০২৪-২৫ অর্থ বছরের প্রতিবেদন জমা দিয়েছে।জাতীয় ক্রীড়া পরিষদের এই আইন দীর্ঘ সময় ধরে বিদ্যমান। এনএসসি ফেডারেশনগুলোকে আর্থিক জবাবদিহিতার আওতায় আনতে সক্ষম হয়নি। সাবেক সচিব মো. আমিনুল ইসলাম ফেডারেশনগুলোর কাছে অডিট রিপোর্টের প্রতিবেদন চেয়েছিলেন।ফেডারেশনগুলো প্রতিবেদন না দেওয়ার কারণে কিছুদিনের জন্য তাদের অনুদান স্থগিত ছিল। তবে পরবর্তীতে সেই কঠোর অবস্থান তুলে নেওয়া হয়েছে।জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (অর্থ) তনময় ইসলাম সকল ফেডারেশন ও এসোসিয়েশনকে ২০২৪-২৫ অর্থ বছরের ব্যয় বিবরণী ও অডিট রিপোর্ট অবিলম্বে প্রদানের নির্দেশনা দিয়েছেন। তিনি ২০২৫-২৬ অর্থ বছরের অডিট প্রতিবেদন সেপ্টেম্বরের মধ্যে জমা দেওয়ার অনুরোধও করেছেন।জাতীয় ক্রীড়া পরিষদে ২০২৪-২৫ অর্থ বছরের আয়-ব্যয় বিবরণী ও অডিট রিপোর্ট জমা দিয়েছে কাবাডি, সাঁতার, শুটিং, ভলিবল, বাস্কেটবল, কুস্তি, জিমন্যাস্টিক্স, শরীর গঠন, বিলিয়ার্ড, মহিলা ক্রীড়া সংস্থা, রাগবি, মাউন্টেরিং, প্যারা অলিম্পিক, এবং ক্রিকেট বোর্ড। তবে, ২০২৫-২৬ অর্থ বছরের অডিট ও আয়-ব্যয় এখন পর্যন্ত শুধুমাত্র বাংলাদেশ মাউন্টেনিয়ারিং এসোসিয়েশন জমা দিয়েছে।দেশের অন্যতম শীর্ষ ফেডারেশন ফুটবল সরকারের কাছে বিভিন্ন সুবিধার জন্য আবেদন করে চলেছে। কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদে আয়-ব্যয়ের হিসাব জমা দেয়নি। ফুটবল ফেডারেশন এশিয়ান কাপ বাছাইয়ের তিনটি হোম ম্যাচের গেট মানির অর্থও জাতীয় ক্রীড়া পরিষদের কাছে পরিশোধ করেনি। ঐ ম্যাচগুলোর আয়-ব্যয় এখনো মিডিয়ার সামনে উপস্থাপন করেনি ফুটবল ফেডারেশন।টবলের পাশাপাশি আরচ্যারি, অ্যাথলেটিক্স, দাবা, কারাতে, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, সাইক্লিংসহ আরও অনেক গুরুত্বপূর্ণ ফেডারেশন জাতীয় ক্রীড়া পরিষদে আয়-ব্যয় বিবরণী ও অডিট প্রতিবেদন জমা দেয়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন