প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শেরপুর পৌরসভা একটি সময় ধরে দুর্গন্ধময় ময়লার ভাগাড় ছিল। সেই ময়লার ভাগাড়টি ফুল, ফল ও ঔষধি গাছে সজ্জিত করে একটি দৃষ্টিনন্দন বনায়ন প্রকল্পের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (১৮ জুলাই) দুপুরে শেরপুর-ময়নসিংহ-ঢাকা মহাসড়কের নবীনগর এলাকায় ‘আমনকড়া বিল’ নামক স্থানে বৃক্ষরোপণের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শেরপুর পৌরসভার দুই একর জমির ওপর ছয় শতাধিক গাছের চারা রোপণের কাজের উদ্বোধন করেন। এই উদ্যোগকে ‘আকাশলীনা’ নাম দেওয়া হয়েছে। জেলার পরিবেশকে সুন্দর করার উদ্দেশ্যে এই উদ্যোগের রক্ষণাবেক্ষণসহ যাবতীয় সৌন্দর্য বর্ধনের কাজটি শেরপুর পৌরসভা করবে।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলাম, পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আরিফা সিদ্দিকা, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবু লায়েছ মো. বজলুল করিম, সহকারী প্রকৌশলী মো. খোরশেদ আলমসহ অনেকে।
শেরপুর পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা বলেন, দীর্ঘদিন ধরে এই আমনকড়া বিলটি পঁচা নর্দমায় পরিণত হয়ে গিয়েছিল। কিন্তু এখন থেকে এটি ‘আকাশলীনা’ নামে পরিচিত হবে। এখানে ঔষধি, ফুল ও ফুলের গাছের মাধ্যমে দৃষ্টিনন্দন বনে রূপান্তরিত করা হবে।
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রীর আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। গাছ লাগিয়ে এই অবহেলিত স্থানটিকে একটি দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় স্পটে রূপ দেওয়ার চেষ্টা করা হবে। ভবিষ্যতে এটি ফুল, ফল, ছায়া ও পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠবে। এতে এই অঞ্চলের প্রাণ ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন