প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য এবং দেশের অস্থিতিশীলতার ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাজধানীর ডেমরায় অবস্থান কর্মসূচি আয়োজন করেছে সাবেক ডেমরা থানা বিএনপির একটি অংশের নেতাকর্মীরা।
ঢাকা-৫ আসনের বিএনপির প্রধান সমন্বয়ক নবী উল্লাহ নবীর নির্দেশে, সাবেক যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম মানিকের নেতৃত্বে মঙ্গলবার (১০ নভেম্বর) দিনব্যাপী ডেমরা থানার বিভিন্ন স্থানে এই কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপির সাবেক নেতা ইকবাল হেসেন মেম্বার, মিলন খন্দকার, ফারুক আহমেদ সাধু, ৬৮ নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি লিটন খন্দকার মেম্বার, সাধারণ সম্পাদক জাকির হোসেন, ৬৯ নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক আব্দুল হাই, ছাত্র দলের মহাসিন মোহন, ৬৮ নং ওয়ার্ড বিএনপি নেতা নজরুল ইসলাম সকালসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।
এদিকে, যে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি এড়াতে ডেমরা থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিএনপির নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা এসব এলাকায় অবস্থান করে।
অবস্থান কর্মসূচিতে রফিকুল ইসলাম মানিক মন্তব্য করেন, "দেশের সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিএনপি নেতাকর্মীরা সজাগ রয়েছেন।" তিনি আরও বলেন, "যেকোনো ধরনের নৈরাজ্য ও ষড়যন্ত্র প্রতিহত করতে ডেমরা থানা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন