প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান মন্তব্য করেছেন যে, বিএনপি ক্ষমতায় না থাকলে আওয়ামী লীগ জামায়াত নেতাদের ‘শকুনের মতো ঠুকরে ঠুকরে ছিঁড়ে খাবে’। মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে এ কথা বলেন।
রাশেদ খান উল্লেখ করেন, ‘রাজপথের বক্তব্যে অনভ্যস্ততার কারণে সংসদে কিংবা রাজপথে বিরোধী দলের নেতা হিসেবে বক্তব্য দিতে গিয়ে জামায়াত নেতারা প্রায়ই খেই হারিয়ে ফেলছেন। বিশেষ করে সরকার সম্পর্কে দলটির আমিরের বক্তব্য নিয়ে মানুষ হাসিঠাট্টা করছে।’
তিনি আরও বলেন, ‘২৪-এর গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্র পুনর্গঠনে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে যে সমন্বয় থাকা প্রয়োজন ছিল, জামায়াত তা ধারণ করতে পারছে না। আওয়ামী লীগ সরকারের আমলে শেখ হাসিনার বিরুদ্ধে যে ভাষায় বক্তব্য দেওয়া হতো, জনগণের ভোটে নির্বাচিত সরকারের বিরুদ্ধে জামায়াতও প্রায় একই ভাষায় কথা বলছে।’
রাশেদ খান যোগ করেন, আওয়ামী লীগ আমলের বিরোধীদলীয় নেতাদের বক্তব্য অনুসরণ করতে গিয়ে জামায়াত নেতারা খেই হারাচ্ছেন। শক্তিশালী বিরোধী দল হিসেবে নিজেদের তুলে ধরতে গিয়ে ‘পালিয়ে যাবে’, ‘লুঙ্গি থাকবে না’, ‘হেলিকপ্টার রেডি করে রাখুন’ এবং ‘আরেকটি গণ-অভ্যুত্থান হবে’, এ ধরনের বক্তব্য দিয়ে তারা নিজেদের হাসির পাত্র করছেন।
পোস্টে জামায়াত নেতাদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি সরকার ক্ষমতায় না থাকলে আওয়ামী লীগ তাদের ‘শকুনের মতো ঠুকরে ঠুকরে ছিঁড়ে খাবে’।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন