প্রিন্ট এর তারিখঃ ২৪শে নভেম্বর, ২০২৬ইং; ১০:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ ২৪শে নভেম্বর, ২০২৬ইং; ০৯:৪৭ পি.এম
পবার বাড়ি থেকে পানির পাম্প ও বৈদ্যুতিক তার চুরি
রাজশাহীর পবা উপজেলার পশ্চিম পুঠিয়াপাড়ায় একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। গত ২২ নভেম্বর দিবাগত রাত ২টার দিকে আনসার ক্যাম্পের পেছনে অবস্থিত ওই বাড়ি থেকে পানির পাম্প, লোহার টিউবওয়েল ও পাপড় তৈরির বড় কড়াই চুরি করে দুর্বৃত্তরা। এ সময় ঘরের বৈদ্যুতিক তারও কেটে নিয়ে যায় তারা।
বাড়ির মালিক মোঃ সাইদুর রহমান জানান, তাঁর স্ত্রী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় বাড়িটি ফাঁকা ছিল। এ সুযোগে দুর্বৃত্তরা এসব মালামাল চুরি করে। এ ঘটনায় চরম অসহায়ত্ব প্রকাশ করে প্রতিকার দাবি করেছেন তিনি।#
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"