প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ ব্যাংক, দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে তিনজন স্বতন্ত্র পরিচালক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ও ৪৭(৩) ধারার অধীনে এই নিয়োগ প্রদান করা হয়েছে।
নিয়োগপ্রাপ্ত তিনজন ব্যক্তির মধ্যে রয়েছেন- ব্রিগেডিয়ার জেনারেল জাহেদুর রহমান, এনডিসি, পিএসসি (অব.), মোহাম্মদ মোশারফ হোসেন এবং মাসুদুর রহমান শাহ।
মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মোহাম্মদ মোশারফ হোসেন বর্তমানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ২৩(১)(ক) ধারা অনুযায়ী, একই সময়ে একাধিক ব্যাংকের পরিচালনা পর্ষদে দায়িত্ব পালনের ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। এই কারণে, প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদে যোগদান করার আগে ইউসিবির পরিচালনা পর্ষদ থেকে মোহাম্মদ মোশারফ হোসেনের পদত্যাগ নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক ব্যাংকটিকে নির্দেশ দিয়েছে। পদত্যাগের বিষয়টি কেন্দ্রীয় ব্যাংককে অবহিত করতেও নির্দেশনা প্রদান করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন