প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শহীদ আবু সাইদ হল থেকে ৯ শিক্ষার্থীকে গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামসহ আটক করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিদর্শক দল হাতেনাতে তাদের আটক করে।
শুক্রবার (১০ জুলাই) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের সময় শহীদ আবু সাইদ হলের ৫২৯ নম্বর কক্ষে একটি অভিযানে অংশ নিয়ে তাদের আটক করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আটক হওয়া শিক্ষার্থীদের মধ্যে ২০২১-২২ শিক্ষাবর্ষের দুইজন, ২০২২-২৩ শিক্ষাবর্ষের পাঁচজন এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষের দুইজন রয়েছে। আটক শিক্ষার্থীদের চারজন শহীদ আবু সাইদ হলের, তিনজন মুক্তিযোদ্ধা হলের, একজন ড. কুদরাত-ই-খুদা হলের এবং একজন কবি কাজী নজরুল ইসলাম হলের আবাসিক শিক্ষার্থী।
শহীদ আবু সাইদ হলের সহকারী প্রভোস্ট আব্দুল্লাহ আল রিফাত এই বিষয়ে জানান, গতকাল রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে শিক্ষার্থীদের মধ্যে একটি সমস্যা সমাধানের জন্য তারা হলে যান। সেখানে সন্দেহজনক একটি কক্ষে অভিযান পরিচালনা করলে কয়েকজন শিক্ষার্থীকে মাদকাসক্ত অবস্থায় পাওয়া যায়। এ সময় কক্ষটি থেকে গাঁজা এবং মাদক সেবনের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।
এ বিষয়ে ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, প্রশাসন মাদক ও র্যাগিংয়ের বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। আগামী রোববার স্টুডেন্ট ডিসিপ্লিন কমিটির সভায় এ ঘটনাটি নিয়ে আলোচনা করা হবে এবং বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ঘটনার তদন্ত শেষে অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন