প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বগুড়ার কাহালুতে ট্রাকের আঘাতে দুই মোটরসাইকেল আরোহী, যারা দুই ইউপি সদস্য, নিহত হয়েছেন। একই দিনে নন্দীগ্রামে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আরেকটি ট্রাকের ধাক্কায় এক চালকের মৃত্যু ঘটে।
কাহালুতে নিহত দুই ইউপি সদস্য হচ্ছেন পাইকর ইউনিয়নের রামপুর ভাটিয়ালি গ্রামের বাসেদ মেম্বার এবং বাবর আলী মেম্বার।
পুলিশের তথ্য অনুযায়ী, মঙ্গলবার বেলা ১১টার দিকে দুই ইউপি সদস্য একই মোটরসাইকেলে করে ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু ঘটে।
কাহালু থানার উপ-পরিদর্শক (এসআই) নুর ইসলাম জানান, নিহত দুই ইউপি সদস্য নিয়মিত একই মোটরসাইকেলে যাতায়াত করতেন। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি, তবে এর নম্বর শনাক্ত করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
অন্যদিকে, নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এ ঘটনায় ট্রাকচালক নিহত হন এবং তার সহকারী গুরুতর আহত হয়েছেন।
নিহত চালক ওবায়দুর রহমান যশোরের কেশবপুর এলাকার বাসিন্দা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন