প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মুম্বাইয়ের এক ক্যাফেতে একই সময়ে দেখা গিয়েছিল অভিনেত্রী মৃণাল ঠাকুর এবং ভারতীয় ক্রিকেটার যশস্বী জয়সওয়ালকে। পরবর্তীতে সমাজিক যোগাযোগেরমাধ্যমে শুরু হয়ে যায় নতুন জল্পনা, যেখানে বলা হচ্ছে যে, তারা সম্পর্কে জড়িয়েছেন।
বান্দ্রা ওয়েস্টের ওই ক্যাফের একটি ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর একাধিক ‘ফ্যান পেজ’-এ দাবি করা হয় যে, মৃণাল এবং যশস্বীর মধ্যে নাকি বিশেষ সম্পর্ক তৈরি হয়েছে। তবে, সেই দাবির সঙ্গে কোন ধরনের নির্ভরযোগ্য প্রমাণ এখনো পাওয়া যায়নি।
এবার সেই জল্পনাতে কার্যত জল ঢাললেন মৃণাল। একটি ইনস্টাগ্রাম পোস্টে, যেখানে তাদের নিয়ে আলোচনা হচ্ছে, অভিনেত্রী মন্তব্য করেন, ‘ভাই, শান্ত হন। আমাদের এক সঙ্গে কোথায় দেখলেন? কীভাবে এসব ভাবছেন? আপনারা এত শিক্ষিত হয়েও কীভাবে এমন গুজবকে সত্যি ধরে নিচ্ছেন?’
মৃণাল আরও বলেন, দেশে এত কিছু ঘটছে, গুজব নয়, বরং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও তৈরি করা হলে তা আরও বেশি মানুষের কাছে পৌঁছোতে পারে।
মৃণালের এই মন্তব্য প্রকাশ্যে আসার পর, ফের তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই তার স্পষ্ট এবং রসিক জবাবের প্রশংসা করেছেন। একই সঙ্গে, তার মন্তব্য থেকে বোঝা যাচ্ছে যে, যশস্বীর সঙ্গে তার প্রেমের সম্পর্কের কোনো নিশ্চিত খবর নেই।
এর আগে, দক্ষিণী তারকা ধনুষের সঙ্গেও মৃণালের প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। এমনকি, তাদের বিয়ে নিয়ে নানা দাবিও সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছিল। ১৪ ফেব্রুয়ারি নাকি গোপনে বিয়া হবে—এমন খবরও ঘুরে বেড়িয়েছিল সামাজিক মাধ্যমে। কিন্তু সেই দিন পেরিয়ে গেলেও, বিয়ের কোনো খবর মেলেনি। মৃণালও একাধিকবার সেই সম্পর্কের জল্পনা নস্যাৎ করেছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন