প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আবুধাবি টেস্টে জয়ের পথে বাংলাদেশ আরও একটি ধাপ এগিয়ে গেছে। চতুর্থ দিনের খেলা শেষে আফগানিস্তান দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করেছে। শেষ দিনে জিততে হলে তাদের করতে হবে আরও ৩৪৭ রান। অপরদিকে, বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।
৪৭৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তান শুরুতেই চাপে পড়ে। চা বিরতির পর অধিনায়ক রহমত শাহ ও সেদিকউল্লাহ আতাল ২ উইকেটে ৫১ রান নিয়ে আবার ব্যাটিং শুরু করেন। দু'জনই সাবধানে খেলতে থাকলেও সুযোগ পেলে আক্রমণাত্মক শট খেলতে দ্বিধা করেননি রহমত।
আতালকে পেছনে ফেলে আফগান অধিনায়ক ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন। কিন্তু ফিফটি পূর্ণ করার পর তিনি বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। রহমত এবাদতের বলে সাজঘরে ফেরেন। ১২৪ বল খেলে তিনি ৫১ রান করেন। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা এই ব্যাটসম্যানের বিদায়ে আফগানিস্তান ১১০ রানে তৃতীয় উইকেট হারায়।
এরপর আতাল ও হাশমতউল্লাহ শহীদি আর কোনো বিপদ হতে দেননি। দু'জনের দৃঢ়তায় আফগানরা দিনের বাকি সময় পার করে।
দিন শেষে আতাল ১২৬ বলে ৩৫ রানে অপরাজিত রয়েছেন। শহীদি ২৭ বলে ১৯ রান নিয়ে অপরাজিত আছেন। বাংলাদেশের হয়ে এবাদত ২ উইকেট নিয়েছেন। হাসান মাহমুদ একটি উইকেট পেয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন