প্রিন্ট এর তারিখঃ ২৮শে অক্টোবর, ২০২৬ইং; ১২:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ ২৬শে অক্টোবর, ২০২৬ইং; ১২:০৯ এম
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি নেতা আলহাজ্ব মোঃ খসরুল আলমের শুভেচ্ছা
২৭ অক্টোবর মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের নেতাকর্মীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তাহিরপুর উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবং বড়ছড়া কয়লা ও চুনাপাথর আমদানি কারক গ্ৰুপের সভাপতি আলহাজ্ব মোঃ খসরুল আলম।
আলহাজ্ব মোঃ খসরুল আলম উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি যুবদলের দীর্ঘ সাংগঠনিক পথচলার কথা স্মরণ করেন এবং সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
আলহাজ্ব মোঃ খসরুল আলম বলেন,গণতান্ত্রিক মূল্যবোধ,পারস্পরিক সম্প্রীতি,সহনশীলতা এবং মানুষের অধিকার ও মর্যাদা সমুন্নত রাখা একটি সুন্দর সমাজ গঠনের গুরুত্বপূর্ণ ভিত্তি।
এ সময় তিনি সুনামগঞ্জ,তাহিরপুর উপজেলা ও শ্রীপুর উত্তর ইউনিয়নসহ দেশবাসীর শান্তি,সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন এবং যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"