প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অমর নায়ক সালমান শাহের মৃত্যুর প্রায় ৩০ বছর পর, এ বিষয়ে মুখ খুলেছেন চিত্রনায়িকা শাবনূর। সম্প্রতি একাধিক সাক্ষাৎকারে রিজভী আহমেদ ওরফে ফরহাদ, সালমান শাহর প্রসঙ্গে শাবনূরের নাম টেনে বিভিন্ন অভিযোগই করেছেন। এতদিন তিনি এ বিষয়ে নীরব ছিলেন, তবে এবার সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টের মাধ্যমে এসব অভিযোগের জবাব দিয়েছেন শাবনূর।
ফেসবুক পোস্টে শাবনূর মন্তব্য করেছেন, রিজভী আহমেদ বিদ্বেষের সঙ্গে দাবি করছেন যে, তিনি সালমান শাহকে ব্ল্যাকমেল করতেন এবং তাঁর আত্মহত্যার জন্য দায়ী। শাবনূরের প্রশ্ন হলো, সালমান শাহের মৃত্যুর পর রিজভীর নাম তিনি প্রথম শুনেছেন। তাহলে কীভাবে এবং কোন ভিত্তিতে রিজভী দাবি করছেন যে তিনি সালমান শাহকে ব্ল্যাকমেল করতেন?
সালমান ও তাঁর স্ত্রীকে সম্পর্কে কূটনামি করার অথবা একজনের কথাকে অন্যজনের কাছে লাগানোর অভিযোগও শাবনূর অস্বীকার করেছেন। তাঁর দাবি হলো, এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং চলচ্চিত্র অঙ্গনের কেউ এমন আচরণের জন্য কোনো প্রমাণ দিতে পারবেন না।
শাবনূর আরও উল্লেখ করেছেন, সালমান শাহের মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে দাবি করে রিজভী আহমেদ একসময় রাজসাক্ষী ছিলেন। তিনি বলেছিলেন, ১৯৯৭ সালের ২৪ জুলাই আদালতে দেওয়া জবানবন্দিতে বলেন, ১২ লাখ টাকার বিনিময়ে সালমান শাহকে হত্যা পরিকল্পনা ও বাস্তবায়নে তিনি জড়িত ছিলেন।
তবে, শাবনূরের দাবি হলো, দীর্ঘ ২৯ বছর পর সাম্প্রতিক দুটি সাক্ষাৎকারে রিজভী এখন বলছেন, সালমান শাহের মৃত্যু হত্যা নয়, আত্মহত্যা। একই সঙ্গে তিনি সালমান শাহের মা নীলা চৌধুরী এবং শাবনূরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।
শাবনূর ধারণা করেছেন, রিজভী হয়তো কারও প্ররোচনা বা আর্থিক প্রলোভনে এসব বক্তব্য দিয়েছেন, তবে তিনি এর পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি।
শাবনূর স্পষ্টভাবে বলেছেন, সালমান শাহের মৃত্যু বা হত্যাকাণ্ডের সঙ্গে তাঁর বিন্দুমাত্র কোনো সংযোগ নেই। তিনি কীভাবে মারা গেছেন, সেই সম্পর্কে তাঁর কোনো ধারণা নেই।
সালমান শাহকে প্রিয় সহশিল্পী ও বড় ভাইয়ের মতো একজন মানুষ হিসেবে উল্লেখ করে শাবনূর বলেন, তাঁর অকাল মৃত্যু আজও তাঁকে ব্যথিত করে। তিনি চান, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে সালমান শাহের মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটিত হোক এবং যদি কেউ জড়িত থাকে, তাহলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন