প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নওগাঁ জেলা পুলিশ সুপার ট্রাক টার্মিনালের মাঠ এবং সংশ্লিষ্ট এলাকাসমূহ সরেজমিনে পরিদর্শন করেন
অদ্য ৩০ জুন ২০২৬ খ্রি. নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ঢাকা বাস স্ট্যান্ড এলাকার যানবাহনের শৃঙ্খলা নিয়ন্ত্রণে গতকালকের মিটিং এর পর আজ সকাল ১১ টায় ট্রাক টার্মিনাল, এজেন্ট (দালাল) অফিস, প্রস্তাবিত ট্রাক টার্মিনালের মাঠ এবং সংশ্লিষ্ট এলাকাসমূহ সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি পরিবহন মালিক, শ্রমিক নেতৃবৃন্দ , চালক ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং ঢাকা বাস স্ট্যান্ড সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানজট নিরসন, যাত্রীসেবার মানোন্নয়ন এবং নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি গুরুত্বপূর্ণ সড়ক ও বাসস্ট্যান্ডে যানবাহনের সুশৃঙ্খল চলাচল নিশ্চিত করা, যেখানে-সেখানে যানবাহন দাঁড় করানো থেকে বিরত থাকা, নির্ধারিত স্থানে যাত্রী ওঠানামা করানো এবং ট্রাফিক আইন কঠোরভাবে অনুসরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। নওগাঁ জেলার গুরুত্বপূর্ণ ঢাকা বাস স্ট্যান্ড এলাকায় নিরাপদ, শৃঙ্খলাবদ্ধ ও জনবান্ধব সড়ক ব্যবস্থা গড়ে তুলতে পরিবহন মালিক-শ্রমিক, চালক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।
পুলিশ সুপার, মালিক এবং শ্রমিক নেতৃবৃন্দের নিয়ে নওগাঁ জেলার প্রস্তাবিত ট্রাক টার্মিনাল এর এলাকা ঘুরে দেখেন। টার্মিনাল এলাকায় প্রবেশ এবং বের হওয়ার রাস্তার সমস্যা চিহ্নিত করেন। এ সময় তিনি ট্রাক টার্মিনালে প্রবেশ এবং বের হওয়ার রাস্তা মেরামত এবং সংস্কার করার জন্য নির্বাহী প্রকৌশলী নওগাঁ পৌরসভা মহোদয়কে অনুরোধ করেন। তিনি ট্রাক এবং সিএনজি শ্রমিক নেতৃবৃন্দ এবং মালিক পক্ষ দেরকে টার্মিনালটি ব্যবহার শুরু করার জন্য অনুরোধ করেন। এরফলে গুরুত্বপূর্ণ ঢাকা বাসস্টান্ড এলাকায় যানজট কমবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ট্রাক মালিক এবং শ্রমিক নেতৃবৃন্দ ও সিএনজি সিএনজি নেতৃবৃন্দ ট্রাফিক আইন মেনে চলা, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, ঢাকা বাস স্ট্যান্ড এলাকায় রাস্তার উপর গাড়ি পার্কিং হতে বিরত থাকা এবং নিরাপদ সড়ক গড়ে তুলতে নওগাঁ জেলা পুলিশের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন