প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর যাত্রাবাড়ী শনিরআখড়ায় পারিবারিক কলহের কারণে সালমা বেগম (৩০) নামে এক গৃহবধূ কীটনাশক পানে মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে তিনি কীটনাশক পান করেন। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সালমা বেগম হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের রহমত আলীর কন্যা। তিনি বর্তমানে শনিরআখড়ায় স্বামী সাধু মিয়ার সঙ্গে বসবাস করতেন। ঘটনার পর তার স্বামী পলাতক অবস্থায় রয়েছে।
পুলিশ ও পরিবারের সূত্রে জানা যায়, সালমা বেগম কীটনাশক পানের পর তার বড় বোন পারভিন বেগমকে মোবাইল ফোনে বিষয়টি জানান। এরপর তার বোন বাসায় এসে সালমাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পারভীন বেগম বলেন, সালমার আগের স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায়। এরপর তিনি প্রায় এক বছর আগে সাধু মিয়া নামে এক মাছ ব্যবসায়ীর সঙ্গে বিয়ে করেন। বিয়ের পর থেকেই সাধু মিয়ার পরকীয়া নিয়ে তাদের মধ্যে কলহ শুরু হয়। এ কারণে তার স্বামী প্রায়ই সালমাকে নির্যাতন করতেন। এই পরিস্থিতির জেরে স্বামীর সঙ্গে অভিমান করে তিনি বিষপান করেছেন। বর্তমানে তার স্বামী পলাতক রয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন