প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন যে, ডেমোক্র্যাট নেতা চাক শুমার যদি সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা নির্বাচিত হন, তাহলে তার সঙ্গে কাজ করা হবে কঠিন।
ট্রাম্প রবিবার তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই বক্তব্যটি প্রকাশ করেন।
তিনি উল্লেখ করেন, ‘যদি চাক শুমার সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হন, তাহলে আমার জন্য তার সঙ্গে কাজ করা খুবই কঠিন হবে। তিনি পূর্বে নেতা হিসেবে চরমভাবে ব্যর্থ হয়েছেন। ইতিহাসের অন্যতম ব্যর্থ নেতাদের মধ্যে তিনি একজন। আমি নিশ্চিত, এবারও তিনি ব্যর্থ হবেন।’
বর্তমানে নিউইয়র্কের ডেমোক্র্যাট সিনেটর শুমার সিনেটে সংখ্যালঘু দলের নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে বড় জয় পাওয়ার পর, ডেমোক্র্যাটরা আগামী বছর কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ গ্রহণ করতে যাচ্ছে।
নির্বাচনে জয়লাভের পরও শুমার দলের প্রগতিশীল অংশের অসন্তোষের মুখোমুখি হয়েছেন। তাদের অভিযোগ, তরুণ এবং প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার বিরোধী আইনপ্রণেতাদের ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে দলের নেতৃত্বে পরিবর্তন আনা জরুরি।
সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হওয়ার জন্য মেরিল্যান্ডের সিনেটর ক্রিস ভ্যান হলেন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে শুমার দাবি করেছেন, নেতৃত্ব ধরে রাখার জন্য প্রয়োজনীয় সমর্থন তার কাছে রয়েছে। আগামী মাসে একটি রুদ্ধদ্বার বৈঠকে গোপন ব্যালটে এ বিষয়ে ভোট অনুষ্ঠিত হবে।
নির্বাচনের পর ট্রাম্প হোয়াইট হাউসের পরিচালনার দায়িত্ব দিয়েছেন তার অনুগত স্টিফেন মিলারকে। এতে ধারণা করা হচ্ছে, ক্ষমতার শেষ দুই বছরে ট্রাম্প আরও কঠোর ও সংঘাতমুখী অবস্থান নিতে পারেন। তবে তিনি স্বাস্থ্যসেবার মতো কিছু বিষয়ে ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন।
সূত্র: রয়টার্স
আরএ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন