প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আতলেতিকো মাদ্রিদের অনুশীলনে আলভারেজ ফিরে এসেছেন, তিনদিন অনুপস্থিত থাকার পর।
গ্রীষ্মকালীন দলবদলে আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজের বিষয়টি সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে। বার্সেলোনায় যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন আলভারেজ।
কিন্তু আতলেতিকো মাদ্রিদ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, তারা এই স্ট্রাইকারকে বার্সেলোনার কাছে বিক্রি করবে না। আলভারেজ বার্সেলোনা ছাড়া অন্য কোনো ক্লাবে যেতে পারেন।
এ কারণে ক্লাবের সাথে তার সম্পর্কের অবনতি ঘটে। অসুস্থতার কারণে তিনদিন অনুশীলনে অনুপস্থিত থাকায় তার ফিরে আসা নিয়ে নানা আলোচনা শুরু হয়।
সব কিছু ছাপিয়ে অবশেষে গতকাল শুক্রবার তিনি অনুশীলনে ফিরে আসেন। তবে তিনি দলের সাথে নয়, ফিটনেস কোচের অধীনে ব্যক্তিগতভাবে অনুশীলন করেন।
প্রতিবেদনে বলা হয়েছে, অসুস্থতার কারণে টানা তিনদিন অনুশীলনে না থাকায় সেভিয়ার বিপক্ষে ম্যাচে আলভারেজকে দেখা যাবে না। এই বিষয়টি গতকালই নিশ্চিত করেছেন কোচ দিয়েগো সিমিওনে।
শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে সিমিওনে বলেন, “অবশ্যই, সে আগামীকাল (শনিবার) থাকবে না।”
আলভারেজের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সিমিওনে আরো বলেন, “খেলার দিক থেকে আমার অবস্থান একই আছে। আমি নিশ্চিত করতে চাই যে, সে যেন দলের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে থাকতে পারে। আর এই মুহূর্তে আমার মনোযোগ সেভিয়া ম্যাচে।”
আলভারেজ দলের সঙ্গে অনুশীলনে ফিরে আসলে তাকে আগের মতোই গুরুত্বপূর্ণ মনে করানোর বিষয়ে সিমিওনে বলেন, “হুলিয়ান যখন আমাদের সঙ্গে অনুশীলনে ফিরবে, তখন আমরা সবসময় যা দিয়ে এসেছি, সেটাই তাকে দেব, যাতে সে বুঝতে পারে সে গুরুত্বপূর্ণ—কারণ সে আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ।”আলভারেজকে ঘিরে ট্রান্সফার টানাপোড়েন এখনও শেষ হয়নি। আর্জেন্টাইন ফরোয়ার্ড বার্সেলোনায় যেতে আগ্রহী হলেও আতলেতিকো মাদ্রিদ স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা তাকে বার্সেলোনার কাছে বিক্রি করবে না। তবে বার্সেলোনা এখনও আলভারেজকে পাওয়ার আশা ছাড়েনি।
গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো বন্ধ হতে মাত্র তিন দিন বাকি রয়েছে। ফলে আলভারেজের সামনে দুটি পথ রয়েছে—আতলেতিকোতেই থাকা, অথবা বার্সেলোনা ছাড়া অন্য কোনো ক্লাবের প্রস্তাব গ্রহণ করা। তার আতলেতিকোর সাথে চুক্তির মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত।
আলভারেজকে বিক্রি করতে হলে আতলেতিকো ১৫০ মিলিয়ন ইউরো পাওয়ার প্রত্যাশা করছে। ইংলিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আর্সেনাল তাকে দলে নিতে আগ্রহী হতে পারে। তবে লন্ডনের ক্লাবে যাওয়ার বিষয়ে আলভারেজ সম্মতি দিলেই কেবল সেই সম্ভাবনা বাস্তব রূপ নিতে পারে।
তবে আতলেতিকো আলভারেজকে ধরে রাখতে আগ্রহী। ক্লাবটির প্রধান নির্বাহী মিগেল আনহেল হিল মারিন বৃহস্পতিবার জানিয়েছেন, “আমাদের ইচ্ছা এবং আমার ব্যক্তিগত স্বপ্ন হলো, সে আমাদের সঙ্গে থাকুক এবং আতলেতিকো মাদ্রিদের হয়ে খেলা চালিয়ে যাক।”
আলভারেজ যদি আতলেতিকোর হয়ে খেলা চালিয়ে যেতে আগ্রহী না হন, সেক্ষেত্রে বিকল্প খোঁজার কথা জানিয়েছেন মারিন। সেই বিকল্পের মধ্যে বার্সেলোনা থাকবে না বলে তিনি জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন