প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দীর্ঘ ২২ বছর পর চট্টগ্রামের হাটহাজারী থেকে ধর্ষণ ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে এসআরবির সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে হাটহাজারী উপজেলার পশ্চিম ধলই ইউনিয়নের নয়াহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৭-এর একটি আভিযানিক দল।
গ্রেপ্তার হওয়া মো. নাছির ফটিকছড়ি উপজেলার শাহনগর এলাকার আমির হোসেনের ছেলে। তিনি নাম পরিবর্তন করে মো. আজম পরিচয়ে ওমানে আত্মগোপন করেছিলেন।
চট্টগ্রাম এসআরবি-৭ সূত্র জানায়, ২০০৪ সালে ফটিকছড়ি থানায় হত্যা মামলার পর গ্রেপ্তার এড়াতে নাছির ওমানে পালিয়ে যান। সেখানে তিনি প্রকৃত পরিচয় গোপন করে মো. আজম নাম ব্যবহার করে দীর্ঘদিন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর নজর এড়িয়ে চলছিলেন।
সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৭ জানতে পারে, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত এই আসামি চট্টগ্রামের হাটহাজারী থানা এলাকায় অবস্থান করছেন। এরপর সোমবার দিবাগত রাতে নয়াহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
প্রসঙ্গত, ২০০৪ সালের ১৬ মে ফটিকছড়িতে রোজী আকতারের মরদেহ তার বাড়ির পাশের একটি গাছের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়েছিল। প্রাথমিকভাবে ওই ঘটনায় ফটিকছড়ি থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়। পরে ময়নাতদন্তের প্রতিবেদনে চিকিৎসক নিশ্চিত করেন, রোজী আকতারকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
ওই প্রতিবেদনের ভিত্তিতে এবং নিহত রোজী আকতারের বড় ভাই মো. আবু তাহেরের অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০০৪ সালের ২ জুলাই নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(৩)/৩০ ধারায় ফটিকছড়ি থানায় একটি মামলা করা হয়।
মামলার তদন্তে বেরিয়ে আসে, প্রতিবেশী আবদুল মান্নান প্রায়ই রোজী আকতারকে উত্ত্যক্ত করতেন। তার বিয়ের প্রস্তাব রোজীর পরিবার প্রত্যাখ্যান করায় আবদুল মান্নান ক্ষুব্ধ ছিলেন। ২০০৪ সালের ১৫ মে রাত আনুমানিক ৯টার দিকে রোজী প্রকৃতির ডাকে ঘরের বাইরে গেলে আবদুল মান্নান ও মো. নাছির তাকে জোরপূর্বক মান্নানের দোকানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। ধর্ষণের পর রোজীকে বাড়িতে পৌঁছে দেওয়ার পথে অপর দুই আসামি আবু বক্কর ও নুরুল ইসলামের সঙ্গে তাদের দেখা হয়।
এ সময় রোজী বাড়িতে যেতে চাইলে আবদুল মান্নান ও মো. নাছির তাকে পুনরায় ধর্ষণ করে এবং মুখ চেপে শ্বাসরোধে হত্যা করে। পরে ঘটনাস্থলে উপস্থিত অপর দুই আসামি আবু বক্কর ও নুরুল ইসলামের সহায়তায় রোজী আকতারের মরদেহ তার বসতবাড়ির গাছের সঙ্গে ওড়না দিয়ে ঝুলিয়ে রাখা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন